জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলার নানা দিকপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল পদ্ধতির প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।শুধু মৌলিক চাহিদা পূরণের মাধ্যমেই মানবমন তৃপ্ত হয় না। প্রয়োজনের বাইরে যা করা হয়, সেটিই মূলত মানুষের মনকে নিরঙ্কুশ আনন্দে ভরে তোলে। তাই তো মানবমন সৌন্দর্যপিয়াসী। আর সুন্দরের প্রতি মানুষের এই তীব্র আকর্ষণ থেকেই সৃষ্টি হয়েছে শিল্পকলার বিভিন্ন মাধ্যম।ক. মুস্তাফা মনোয়ার মূলত একজন কী? ১খ. ‘আনন্দধারা বহিছে ভুবনে’—কথাটির মর্মার্থ লেখো। ২গ. উদ্দীপকটিতে ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের কোন দিকটি ইঙ্গিত করা হয়েছে, তা ব্যাখ্যা করো। ৩ঘ. সুন্দরের প্রতি মানুষের তীব্র আকর্ষণ থেকেই সৃষ্টি হয়েছে শিল্পকলার বিভিন্ন মাধ্যম—কথাটি ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। ৪উত্তর: ক. মুস্তাফা মনোয়ার মূলত একজন চিত্রশিল্পী।উত্তর: খ. প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার রচিত ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধটিতে ফুটে উঠেছে সুন্দর কিছু দেখে মানবমন কতটা আনন্দ লাভ করে এবং সে আনন্দকে অন্যের মধ্যে বিস্তার করে তৃপ্ত হয়। জীবনকে আনন্দময় করে তোলাটা জীবনীশক্তির প্রবণতা প্রকাশের অন্যতম অনুষঙ্গ। যেখানে জীবনীশক্তির উচ্ছলতা থাকে না, সেখানে কর্মেও কোনো স্পৃহা আসে না। শুধু চোখ দিয়ে না দেখে সুন্দর বস্তুকে হূদয় দিয়ে উপলব্ধি করতে পারলে তার মধ্যে খুঁজে পাওয়া যায় এক অনাবিল আনন্দ। এটি কোনো দুর্লভ বস্তু নয়। আমাদের ইন্দ্রিয়গুলোর সাহচর্যে রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ—এসবের সাহায্যেই আমরা আনন্দকে উপলব্ধি করতে পারি। বিশ্বমাঝে আনন্দধারার এসব উৎস থেকেই মানুষ বিভিন্ন আঙ্গিকে তার শিল্পসত্তাকে আরও নান্দনিক করে তুলেছে। তাই তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন—‘আনন্দধারা বহিছে ভুবনে।’উত্তর: গ. উদ্দীপকটির মধ্যে ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের প্রয়োজনের বাইরে যে সৌন্দর্য মানুষকে নিছক আনন্দ দান করে, সে বিষয়টিই উল্লেখ করা হয়েছে। মানুষের জীবন দুটি সত্তার সমন্বয়ে গঠিত। একটি হলো জীবসত্তা, অন্যটি মানবসত্তা। জীবনের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানুষের জীবসত্তার তৃপ্তিসাধন ঘটে। তবে তার আসল দিকটিই থেকে পায় অপূর্ণ। তাই মানবসত্তার ঘরটিকে সুন্দর ও উৎকর্ষমণ্ডিত করে তোলার জন্য দরকার হলো প্রয়োজনের বাইরে যে সৌন্দর্য তাতে আকৃষ্ট হওয়া। সুন্দরকে উপভোগ করার জন্য প্রয়োজন মনের সরাগ উপস্থিতি। শুধু প্রয়োজন মিটলেই তা মনকে তৃপ্ত করে না। মনের আনন্দের জন্য প্রয়োজন কোনো বস্তুর নান্দনিক রূপ দর্শন। যার জাগতিক প্রয়োজন কম অথচ সেটাই মানুষকে আনন্দলোকে নিয়ে গিয়ে তার জীবনীশক্তিকে আরও প্রাণময় করে তোলে। একটা নকশি কাঁথা গায়ে দেওয়ার জন্য প্রয়োজন। অথচ এই প্রয়োজনীয় বস্তুটিকে নানা রকম রং-বেরঙের সুতা আর নকশা দিয়ে গাঁয়ের বধূরা অপূর্ব করে সাজিয়ে তোলেন। তখন আর কাঁথাটির প্রয়োজনের কথা মনেই থাকে না। এর সৌন্দর্যটুকুই বেশি উপভোগ্য মনে হয়। এ কারণেই জ্ঞানীরা বলেন, সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে। প্রয়োজন শুধু জৈবিক চাহিদাকে পূরণ করে, আর প্রয়োজনের বাইরে যে সুন্দর, তা হূদয় ও মনকে আপ্লুত করে। এ জন্যই অনন্তকাল ধরে মানুষ সৌন্দর্যকে উপভোগ করার জন্য তাকে বিভিন্ন আঙ্গিকে প্রকাশের চেষ্টা করেছে। উদ্দীপকেও এ বিষয়টিকেই ফুটিয়ে তোলা হয়েছে। উত্তর: ঘ. বিশিষ্ট চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার রচিত ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধটিতে ফুটে উঠেছে মনের উৎকর্ষ সাধনে মানুষের শৈল্পিক সত্তাকে কীভাবে আরও নান্দনিক করা যায়।সুন্দরের প্রতি আসক্তি মানুষের চিরন্তন। আর এ আসক্তি থেকেই মানুষ তার সৌন্দর্যচেতনার প্রকাশ ঘটিয়েছে বিভিন্ন আঙ্গিকে। প্রকৃতিজগতে সুন্দরের প্রকাশ ঘটে নানাভাবে। তাই দেখে মানুষ প্রলুব্ধ হয়। আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহূত সামগ্রীগুলোর মধ্যে মানুষ সব সময় চেষ্টা করে তার শিল্পমনের বহিঃপ্রকাশ ঘটাতে। সুন্দরের প্রতি আসক্তি আছে বলেই মানুষ চিরকাল সুন্দরের অন্বেষণ করে চলেছে। শিল্প, সাহিত্য, সংগীত, নৃত্য বিভিন্ন মাধ্যমে মানুষ সুন্দরের প্রকাশ ঘটায়। এসবের মধ্য দিয়েই প্রকাশিত হয় শিল্পীমনের আনন্দ উপলব্ধির বহিঃপ্রকাশ। আদিম যুগের গুহামানব থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ তার নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্যের মধ্যে প্রভাবিত করতে চেয়েছে। আর সুন্দরের প্রতি এ আসক্তি থেকেই সৃষ্টি হয়েছে নানা আঙ্গিকের শিল্পকলা। যেমন—চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, নৃত্যকলা, সংগীতকলা, অভিনয়, সাহিত্য ইত্যাদি। অন্যদিকে মানুষ তার জাগতিক কাজের বাইরেও নিছক আনন্দ লাভের উদ্দেশ্যে সুন্দর কোনো জায়গায় ভ্রমণ কিংবা সুন্দরকে গভীরভাবে উপলব্ধি করে তা বিশ্লেষণ করা ইত্যাদির সঙ্গে সম্পৃক্ত থেকেছে। এ থেকেই বোঝা যায়, সুন্দরের প্রতি মানুষের আকাঙ্ক্ষাটা কত প্রবল। এই চিরন্তন আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে শিল্পকলার নানা মাধ্যম।