প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-১৩ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য সাধারণ বিজ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো। সাত্তার সাহেব বাসায় ১টি টেলিভিশন, ৭টি বাল্ব ও ৪টি পাখাসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করেন। বাল্বগুলো ১০০ ওয়াট, পাখাগুলো ১৫০ ওয়াট এবং টেলিভিশনটি ১২০ ওয়াট ক্ষমতাসম্পন্ন। বাল্ব ও পাখাগুলো দৈনিক ১২ ঘণ্টা ও টেলিভিশনটি দৈনিক ৬ ঘণ্টা করে চলে। বাসায় বেশ কিছুদিনের জন্য তাঁর ভাগনে বেড়াতে আসে। সে বাল্ব, টেলিভিশন চালিয়ে রেখেই রাতে ঘুমিয়ে পড়ছে। এতে সেই মাসে সাত্তার সাহেবকে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হয়।ক. বিদ্যুৎ বর্তনী কাকে বলে?খ. পর্যাবৃত্ত প্রবাহ বলতে কী বোঝায়?ঘ. সাত্তার সাহেবের ভাগনের কর্মকাণ্ডই কি বিদ্যুৎ অপচয়ের একমাত্র কারণ? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও।উত্তর: ক. বিদ্যুৎ বর্তনী: কোষের বাইরে ও ভেতরে যে পথে বিদ্যুৎ প্রবাহ অবিচ্ছিন্নভাবে চলতে থাকে তাকে বিদ্যুৎ বর্তনী বলে।উত্তর: খ. যে বিদ্যুৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পরপর পরিবর্তিত হয়, তাকে পর্যাবৃত্ত প্রবাহ বলে। বর্তমানে বিশ্বের সব দেশের বিদ্যুৎ সরবরাহ পর্যাবৃত্ত প্রবাহ। এর কারণ অপর্যাবৃত্ত প্রবাহের চেয়ে পর্যাবৃত্ত প্রবাহ উৎপন্ন ও সরবরাহ করা সহজ এবং কম ব্যয়সাপেক্ষ। পর্যাবৃত্ত প্রবাহের উৎস হচ্ছে ডায়নামো বা জেনারেটর।উত্তর: ঘ. সাত্তার সাহেবের ভাগনের কর্মকাণ্ডই বিদ্যুৎ অপচয়ের একমাত্র কারণ নয়। তার ভাগনে রাতে টেলিভিশন ও বাল্ব বন্ধ না করেই ঘুমিয়ে পড়ে। বিদ্যুৎ অপচয়ের ক্ষেত্রে এসব কারণ ছাড়াও আরও অনেক কারণ আছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ত্রুটিপূর্ণ হলে বিদ্যুতের অপচয় হয়। বৈদ্যুতিক যন্ত্রপাতির সঠিক সংরক্ষণ বা মেরামত না করলে তা ত্রুটিপূর্ণ হয়ে যায়। বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিদ্যুতের অপচয় হয়। আবার বিদ্যুৎ সংযোগে কোথাও লিকেজে দেখা দিলেও বিদ্যুতের অপচয় হয়। হাউজ ওয়ারিংয়ের ক্ষেত্রে যেসব পরিবাহী তার ব্যবহার করা হয়, তা যথোপযুক্ত হতে হবে। তা না হলে বিদ্যুতের অপচয় হবে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে সাত্তার সাহেবের ভাগনের কর্মকাণ্ডই বিদ্যুৎ অপচয়ের একমাত্র কারণ নয়।