Pronounআজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নম্বর Grammar itemটি আলোচনা করা হলো। আশা করি, নিয়মিত অনুশীলন করে তোমরা Pronoun বিষয়ে অধিকতর জ্ঞান করতে সক্ষম হবে। (3) Who, what ইত্যাদি Interrogative pronoun-এর পর that ব্যবহার করা হয়।What is the matter that you told her?Who is the person that does not love his country? 5. Distributive Pronounযে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে বোঝাতে ব্যবহূত হয় তাকে Distributive Pronoun বলে। যেমন- Either of the glasses is broken.Each of the boys will get a book.Neither of the two books is old.Every one of the students was present.এখানে Either ও Each অনেকগুলো বস্তুু বা ব্যক্তির মাঝে প্রত্যেককে, Neither দুটোর মধ্যে প্রত্যেকটিকে এবং every one বহুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝাচ্ছে। এ জন্য এগুলো Distributive pronoun.Distributive pronoun-এর ব্যবহার:(i) Each-এর ব্যবহার: Each দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেকটি আলাদা আলাদা করে বোঝাতে ব্যবহূত হয়। যেমন- Each of the boys is guilty.(ii) Every-এর ব্যবহার: Every, Each–এর মতোই একইভাবে Sentence-এ ব্যবহূত হয়। যেমন- Every man should have an aim in life.(iii) Either-এর ব্যবহার: দুই ব্যক্তি বা বস্তুুর মধ্যে যেকোনো একটি অন্যটি থেকে পৃথক বোঝাতে Either ব্যবহূত হয়। Either of the two pens will do.(iv) Neither-এর ব্যবহার: দুইয়ের মধ্যে একটিকেও না বোঝালে Either-এর negative রূপে Neither বসে। যেমন- Neither of the two boys is honest.6. Indefinite Pronounযে pronoun কোনো ব্যক্তি বা বস্তুুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায়, তাকে Indefinite Pronoun বলে।few, some, one, none, other, another, many, all, they, several, both ইত্যাদি Indefinite Pronoun হিসেবে ব্যবহূত হয়।Do not hate others. None of them are fit for the work.Any of the boys can answer the question.ওপরের sentenceগুলোতে Other, any, none ইত্যাদি Pronoun নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুকে বোঝাচ্ছে, তাই এগুলো Indefinite Pronoun.Indefinite Pronoun-এর ব্যবহার:(i) One-এর ব্যবহার: One অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা প্রত্যেক ব্যক্তির জন্য ব্যবহূত হয়ে থাকে এবং এ ক্ষেত্রে One যদি sentence-এর subject হয়, তাহলে তারপর Nominative ও Objective case-এ one এবং possessive case `ones’ হয় (him অথবা his হয় না) যেমন-One should do one’s duty.Note: কিন্তুু যদি one-এর আগে no ও every বসে তাহলে পরে one বা one’s না হয়ে his, him বসে। যেমন- Every one can take his due.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল