জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাকরণ 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

শব্দদ্বৈত

৯। জড়সড়, গোছগাছ, রান্নাবান্না—এগুলো হলো—

ক. শব্দদ্বৈত খ. দেশি শব্দ

গ. অনুকার শব্দ ঘ. ধ্বন্যাত্মক শব্দ

উত্তর: গ. অনুকার শব্দ

১০। ‘গোছগাছ’ কোন ধরনের শব্দ?

ক. তৎসম শব্দ খ. শব্দদ্বৈত

গ. অনুকার শব্দ ঘ. ধ্বন্যাত্মক শব্দ

উত্তর: গ. অনুকার শব্দ

১১। একই শব্দ দুবার ব্যবহূত হয়ে অর্থের অভিব্যক্তিকে জোরালো করে কোন শব্দ?

ক. তৎসম শব্দ খ. শব্দদ্বৈত

গ. অনুকার শব্দ ঘ. ধ্বন্যাত্মক শব্দ

উত্তর: গ. অনুকার শব্দ

১২। কোনটি দ্বিরুক্ত শব্দ?

ক. লাল লাল খ. চোটপাট

গ. মড়মড় ঘ. ঝিকিমিকি

উত্তর: ক. লাল লাল

১৩। ব্যাঞ্জনবর্ণের সাথে ‘কার’ যোগ করে কোন শব্দটি গঠিত হয়েছে?

ক. অভাব খ. ঢাকাই গ. দিগন্ত ঘ. বাড়ি

উত্তর: ঘ. বাড়ি

১৪। ব্যঞ্জনবর্ণের সাথে ‘ফলা’ যুক্ত হয়ে কোন শব্দটি গঠিত হয়েছে?

ক. জ্বলন খ. বক্র গ. নিরেট ঘ. পদ্ধতি

উত্তর: খ. বক্র

১৫। গঠনগতভাবে বাংলা শব্দ কত প্রকার—

ক. দুই খ. চার গ. ছয় ঘ. আট

উত্তর: ক. দুই

১৬। যে শব্দকে বিশেষণ করা বা ভাঙা যায় না সেগুলো কী বলে?

ক. সাধিত শব্দ খ. রূঢ় শব্দ

গ. যৌগিক শব্দ ঘ. মৌলিক শব্দ

উত্তর: ঘ. মৌলিক শব্দ

১৭। কোনটি মৌলিক শব্দের উদাহরণ?

ক. আমাকে খ. ভাবুক গ. হাত ঘ. সন্তাপ

উত্তর: গ. হাত

১৮। যে শব্দকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় সেগুলোকে বলে—

ক. সাধিত শব্দ খ. রূঢ় শব্দ

গ. যৌগিক শব্দ ঘ. মৌলিক শব্দ

উত্তর: ক. সাধিত শব্দ

১৯। অচেনা, ডুবুরি, দৈনিক—এগুলো কোন জাতীয় শব্দ?

ক. সাধিত শব্দ খ. রূঢ় শব্দ

গ. যৌগিক শব্দ ঘ. দ্বিরুক্ত শব্দ

উত্তর: ক. সাধিত শব্দ

২০। ‘আমাকে’ শব্দটি গঠিত হয়েছে—

ক. প্রত্যয়যোগে খ. বিভক্তিযোগে

গ. সমাসযোগে ঘ. সন্ধিযোগে

উত্তর: খ. বিভক্তিযোগে

২১। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?

ক. সমাস খ. প্রত্যয় গ. বিভক্তি ঘ. উপসর্গ

উত্তর: ঘ. উপসর্গ

২২। বিহার, আগমন, অভাব—শব্দগুলো গঠিত হয়েছে—

ক. প্রত্যয়যোগে খ. উপসর্গযোগে

গ. সমাসযোগে ঘ. সন্ধিযোগে

উত্তর: খ. উপসর্গযোগে

২৩। কোন শব্দগুলো উপসর্গযোগে গঠিত?

ক. প্রহার, সুখবর খ. মিঠাই, কাঁদন

গ. নদীমাতৃক, সংবাদ ঘ. দলে দলে, নিবারণ

উত্তর: ক. প্রহার, সুখবর

২৪। উপসর্গ কত প্রকার?

ক. দুই খ. তিন গ. পাঁচ ঘ. চার

উত্তর: খ. তিন

২৫। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক. ২১ খ. ২২ গ. ২৫ ঘ. ৩৯

উত্তর: ক. ২১

২৬। তৎসম উপসর্গ কয়টি?

ক. ১৬ খ. ১৮ গ. ২০ ঘ. ২২

উত্তর: গ. ২০।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা