এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম প্রেত্রর ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। ভাষণ একটি বাচনিক শিল্পমাধ্যম। কোনো বিষয়বস্তুকে জনসমক্ষে শ্রোতার কাছে বোধগম্য ও গ্রহণযোগ্য করে তোলা অথবা কোনো ইস্যু বা পদক্ষেপের পক্ষে-বিপক্ষে জনসমর্থন অর্জন করাই ভাষণের লক্ষ্য। ১৯৭১ সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের শ্বৈরশাসনের নিগড় থেকে সমগ্র বাঙালির মুক্তির লক্ষ্যে এমনই এক ঐতিহাসিক ভাষণ দেন রমনা রেসকোর্স ময়দানে। ফলে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই নির্দ্বিধায় বলা যায়, বঙ্গবন্ধুর মুখনিঃসৃত সেদিনের ওই ভাষণটি ছিল স্বাধীনতাযুদ্ধে জয়লাভের মূলমন্ত্র।ক. বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে কোন ভাষণের সঙ্গে তুলনা করা হয়েছে। খ. সাতই মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ বলার কারণ কী?গ. একটি ভাষণ কীভাবে জনসমর্থন অর্জনে গুরুত্ববহ হয়ে উঠতে পারে, তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।ঘ. ‘বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটিই ছিল বাঙালি জাতির স্বাধীনতাযুদ্ধে জয়লাভের মূলমন্ত্র—কথাটির যথার্থতা নিরূপণ করো। উত্তর: ক. বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহম লিংকনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়েছে।উত্তর: খ. বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটি ছিল তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসকের কবল থেকে বাঙালি জাতিকে মুক্তিদানের এক বলিষ্ঠ দিকনির্দেশনা। এ ভাষণে তিনি সমগ্র বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন। এ দেশকে শত্রুমুক্ত না করা পর্যন্ত তিনি প্রত্যেক বাঙালিকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সজাগ করেছিলেন। উন্মত্ত পাকিস্তানিদের রক্তের নেশাকে চিরতরে উৎপাটন করতে বঙ্গবন্ধু বাঙালিদের বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে। প্রয়োজনে আরও রক্ত ঝরাবে তবুও শত্রুর অপশক্তিকে তারা যেকোনো মূল্যে নস্যাৎ করেই ছাড়বে। এ সবই ছিল বাঙালির প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের উদ্বুদ্ধকরণ বাণী। সেদিনের সেই ভাষণ যেন সমগ্র জনসমুদ্রে লাগিয়েছিল মুক্তির ঢেউ। আর তারই ফলে বাঙালি অর্জন করল একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। তাই তো বঙ্গবন্ধুর এই মহান ভাষণকে ঐতিহাসিক ভাষণের মর্যাদা দেওয়া যায়।উত্তর: গ. ভাষণ একটি বাচনিক শিল্পমাধ্যম। কোনো বিষয়বস্তু সম্পর্কে বস্তুনিষ্ঠ, সাবলীল, শ্রুতিমধুর ও নিয়মসিদ্ধ বক্তৃতাকেই ভাষণ বলে। বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বিশিষ্ট ও মহামান্য যেসব ব্যক্তি তাঁদের সময়োপযোগী বক্তব্যের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছেন। বাঙালি জাতির কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাঁদের মধ্যে অন্যতম এক ব্যক্তিত্ব। তাঁর দেওয়া সাতই মার্চের সেই জননন্দিত ভাষণটি যুগ যুগ ধরে বাঙালি হূদয়ে চিরভাস্বর হয়ে আছে। বিভিন্ন গুণাবলির সমন্বয়ে গড়ে ওঠে একজন ভালো নেতা। ভাষণ তার মধ্যে একটি অন্যতম গুণ। যুগের দাবি যখন জনমানসে তীব্র ক্ষোভের জন্ম দেয় কিংবা কোনো ইস্যুকে বেগবান করে তোলার জন্য বিপুল আন্দোলনের প্রয়োজন হয়, ঠিক তখনই একজন জনদরদি, নিষ্ঠাবান যোগ্য নেতা তাঁর বক্তৃতা দ্বারা সবাইকে একীভূত করতে পারেন। তৎকালীন পাকিস্তানি হানাদারকবলিত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার দীক্ষা দিয়েছিল বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটি। বিশ্বের শ্রেষ্ঠ ১০টি বাছাই করা ভাষণের মধ্যে অবশ্যই বঙ্গবন্ধুর ওই ভাষণটি স্থান করে নিয়েছে। এই ভাষণে তিনি পাকিস্তানের অবৈধ সরকারের অন্যায় উৎপীড়নের বর্ণনা দেন। একই সঙ্গে তিনি বাঙালিদের প্রতি সশস্ত্র সংগ্রামের আহ্বান জানান এবং দেশকে শত্রুমুক্ত না করা পর্যন্ত বাঙালি তাদের কঠিন প্রত্যয় থেকে যেন না সরে, সে আহ্বান ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর এই উদ্ধুদ্ধকরণ বাণী সেদিন প্রত্যেক বাঙালি মন্ত্রমুগ্ধের মতো গ্রহণ করেছিল। তাদের হূদয়ে জেগেছিল শিহরণ। এই ভাষণে উজ্জীবিত হয়েই দেশের আপামর জনতা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিসংগ্রামে। তাই তো উদ্দীপকের নিরিখে বলা যায়, এ ধরনের ভাষণ কোনো সাধারণ বাণী হতে পারে না। এটি যেন কোনো মুমূর্ষু জাতিকে বাঁচিয়ে তোলার এক মৃতসঞ্জীবনী সুধা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল