সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকাঅধ্যায়-১ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছ নিয়ো। আশা করি, নতুন বছরে নতুন বই পেয়ে খুবই খুশি। এবার কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাস ও মানবণ্টনে পরীক্ষা হবে। ভয়ের কারণ নেই, মনোযোগ ও স্পষ্ট ধারণাই তোমাদের মনোবল বাড়াবে। গণিত বিষয় নিয়ে তোমাদের সঙ্গে থাকব। গণিতে ভীতি যাতে কমে, সে বিষয়েই তোমাদের সঙ্গে আমার যাত্রা। আশা করি, তোমরা সফল হবে।নতুনভাবে যাত্রা শুরুর প্রথমেই তোমাদের সঙ্গে আছি গণিত বিষয়ে ‘প্রথম অধ্যায়’—প্যাটার্ন নিয়ে আলোচনায়।প্রথম অধ্যায়—প্যাটার্নতোমরা অনেকেই জানো, সুইডিস গণিতবিদ ও পরিসংখ্যানবিদ অধ্যাপক উলফ গ্রিনেনডার (Ulf Grenander) বর্তমান সময়ের গণিতবিদদের মধ্যে অন্যতম। গণিত ও পরিসংখ্যানে তাঁর অবদান অপরিসীম। তিনিই প্যাটার্ন থিওরি সম্পর্কে বিশদ জ্ঞানগর্ভ আলোচনা করেন।প্রথমেই জানব প্যাটার্ন কী?প্যাটার্নবৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিমুর লাল-নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন—লালগুলো এদিকে যাবে, নীলগুলো ওই দিকে যাবে। সে গণনা করতে শেখে—সংখ্যা একটি প্যাটার্ন। আবার ৫-এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে, এটিও একটি প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারা—এটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদি জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই।গণিত প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করা। প্যাটার্ন যেকোনো গাণিতিক বিশ্লেষণকে সহজতর ও সংহজবোধ্য করে তোলে।প্যাটার্ন বোঝার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা আবশ্যক। নিচে এগুলোর সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো—মৌলিক সংখ্যা১ থেকে বড় সেসব সংখ্যা সার ১ এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন: ২, ৩, ৫, ৭, ১১, ১৩ ইত্যাদি। ২ হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা।স্বাভাবিক সংখ্যা১ থেকে শুরু করে যেকোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন: ১, ২, ৩, ৪, ৫......।ক্রমিক সংখ্যাযেকোনো সংখ্যার সঙ্গে ১ যোগ করে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যায়। যেমন: ২, ৩ ও ৪ ক্রমিক সংখ্যা।ম্যাজিক বর্গম্যাজিক বর্গ এমন একটি ছক, যার পাশাপাশি ও ওপর-নিচে ঘরের সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোকে ওপর-নিচ, পাশাপাশি ও কর্ণ অনুযায়ী যোগ করলে প্রতিক্ষেত্রে যোগফল একই হবে।ভিন্ন কৌশলে ৪ ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করা হলো:সমাধান: ৪ ক্রমের ভিন্ন কৌশলে ম্যাজিক বর্গ নিম্নরূপ: