জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাই আন্তরিক শুভেচ্ছা নিয়ো। আশা করি, সবাই ভালো আছো। আজ আমরা শিখব স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন থেকে কীভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়।স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন: মৌলিক সংখ্যা নির্ণয়তোমরা জানো, ১-এর চেয়ে বড় যেসব সংখ্যার ১ ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা। ইরাটোস্থিনিস (Eratosthenes) ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। প্রথমে মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য ১ থেকে ১০০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ২ চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো অর্থাৎ প্রতিটি চতুর্থ মৌলিক সংখ্যা ৩, ৫ ও ৭ চিহ্নিত করি এবং এদের গুণিতকগুলো কেটে দিই। তালিকায় ১ ভিন্ন যে সংখ্যাগুলো টিকে রইল, সেগুলোই মৌলিক সংখ্যা।১ থেকে ১০০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা হলো। ১ এবং × (ক্রস) চিহ্ন ছাড়া সবই মৌলিক সংখ্যা।প্রশ্ন: নিচে কয়েকটি সংখ্যা প্যাটার্ন দেওয়া হলো। প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো।(ক) ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩...(খ) -১, -১, ০, ১, ৩, ৬, ১১...(গ) ৪, ৪, ৫, ৬, ৮, ১১,...সমাধান: (ক) ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩...প্রদত্ত সংখ্যা প্যাটার্ন হলো,১, ১, ২, ৩, ৫, ৮, ১৩...পার্থক্য: ০ ১ ১ ২ ৩ ৫...দেখা যাচ্ছে, সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। পার্থক্যের দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।তাহলে প্রদত্ত প্যাটার্নের পরবর্তী পার্থক্য হবে ৫+৩ = ৮এবং ১৩-এর পরবর্তী সংখ্যাটি ১৩+৮ = ২১অন্যভাবে হিসাব করলেও আমরা পরবর্তী সংখ্যা বের করতে পারি।লক্ষ্য করো,প্রদত্ত প্যাটার্ন: ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩...এখানে দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। যেমন ১+১ = ২, ১+২ = ৩, ২+৩ = ৫, ৩+৫ = ৮, ৫+৮ = ১৩,সুতরাং ১৩-এর পরবর্তী সংখ্যাটি হবে ৮+১৩ = ২১।(খ) -১, -১, ০, ১, ৩, ৬, ১১...সমাধান: প্রদত্ত সংখ্যা প্যাটার্ন হলো,-১, -১, ০, ১, ৩, ৬, ১১...পার্থক্য: ০ ১ ১ ২ ৩ ৫...দেখা যাচ্ছে, সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। পার্থক্যের দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।তাহলে, প্রদত্ত সংখ্যা প্যাটার্নের পরবর্তী পার্থক্য হবে ৫+৩ = ৮এবং ১১-এর পরবর্তী সংখ্যা হবে ১১+৮ = ১৯অন্যভাবে হিসাব করলেও আমরা পরবর্তী সংখ্যা বের করতে পারি।লক্ষ্য করো,প্রদত্ত প্যাটার্ন: -১, -১, ০, ১, ৩, ৬, ১১...এখানে দুটি সংখ্যার যোগফলের সঙ্গে ২ যোগ করার মাধ্যমেও পরবর্তী সংখ্যা পাওয়া যায়। যেমন,তৃতীয় সংখ্যা = -১-১+২ = ০চতুর্থ সংখ্যা = -১+০+২ = ১পঞ্চম সংখ্যা = ০+১+২ = ৩ষষ্ঠ সংখ্যা = ১+৩+২ = ৬সপ্তম সংখ্যা = ৩+৬+২ = ১১অষ্টম সংখ্যা = ৬+১১+২ = ১৯সুতরাং ১১-এর পরবর্তী সখ্যাটি ১৯।(গ) ৪, ৪, ৫, ৬, ৮, ১১,...সমাধান: প্রদত্ত প্যাটার্ন হলো,৪, ৪, ৫, ৬, ৮, ১১...পার্থক্য: ০ ১ ১ ২ ৩দেখা যাচ্ছে, সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। পার্থক্যের দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।তাহলে প্রদত্ত সংখ্যা প্যাটার্নের পরবর্তী পার্থক্য হবে ২+৩ = ৫এবং ১১-এর পরবর্তী সংখ্যাটি ১১+৫ = ১৬অন্যভাবে হিসাব করলেও আমরা পরবর্তী সংখ্যা বের করতে পারি।লক্ষ্য করো,প্রদত্ত প্যাটার্ন: ৪, ৪, ৫, ৬, ৮, ১১...এখানে দুটি সংখ্যার যোগফল থেকে ৩ বিয়োগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। যেমন,তৃতীয় সংখ্যা = (৪+৪)-৩ = ৮-৩ = ৫চতুর্থ সংখ্যা = (৪+৫)-৩ = ৯-৩ = ৬পঞ্চম সংখ্যা = (৫+৬)-৩ = ১১-৩ = ৮ষষ্ঠ সংখ্যা = (৬+৮)-৩ = ১৪-৩ = ১১সপ্তম সংখ্যা = (৮+১১)-৩ = ১৯-৩ = ১৬সুতরাং ১১-এর পরবর্তী সংখ্যাটি ১৬।