জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-২ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য সাধারণবিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।১০. মিয়োসিসে কোষ পরপর কয়বার বিভাজিত হয়? ক. দুইবার খ. তিনবার গ. চারবার ঘ. পাঁচবার১১। মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে?ক. প্রোফেজ খ. মেটাফেজ গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ১২। যখন দুটি হ্যাপ্লায়েড কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে কী বলে?ক. হ্যাপ্লয়েড খ. ডিপ্লয়েড গ. ট্রিপ্লয়েড ঘ. টেট্রাপ্লয়েড১৩। মিয়োসিস বিভাজন —i. নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় ii. চারটি অপত্য কোষের সৃষ্টি হয়iii. অপত্য কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৪. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি?ক. ২২টি খ. ২৩টি গ. ৪৪টি ঘ. ৪৬টি১৫। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?ক. ডিএনএ খ. আরএনএ গ. নিউক্লিওলাস ঘ. সেন্ট্রোমিয়ার।১৬। ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?ক. সেন্ট্রোমিয়ার খ. নিউক্লিওলাস গ. আরএনএ ঘ. ডিএনএ।নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:তাইয়ার ইলেকট্রন অণুবীক্ষণযন্ত্রে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না। তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল। ১৭। কোষ বিভাজনের কোন ধাপে তাইয়ারের চোখ পড়েছিল?ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ।১৮। তাইয়ারের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় — i. ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে ii. ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে iii. সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৯। প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ থাকে?ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি২০। কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?ক. নিউক্লিওলাসকে খ. নিউক্লিওপ্লাজমকে গ. ক্রোমোজোমকে ঘ. নিউক্লিয়ার আবরণীকে। ২১। ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে কী বলে?ক. স্পিন্ডল তন্তু, খ. সেন্ট্রোমিয়ার গ. নিউক্লিওলাস ঘ. নিউক্লিয়ার আবরণী।২২। বংশগতির ধারা অব্যাহত রাখে যে কোষ বিভাজন —i. মিয়োসিস ii. মাইটোসিস iii.অ্যামাইটোসিসনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii২৩। কোনটিতে অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়?ক. ধানে খ. গমে গ. ভুট্টায় ঘ. ইস্টে২৪। মাইটোসিস বিভাজন হয় —i. প্রাণীর দেহকোষে ii. সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে iii. ভ্রূণের পরিবর্ধনের সময়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii২৫। মিয়োসিস বিভাজন ঘটে —i. প্রাণীর দেহকোষে ii. প্রাণীর শুক্রাশয়ে iii. উদ্ভিদের ডিম্বকেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii. বিজ্ঞান: সঠিক উত্তরঅধ্যায়-২: ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. খ ২৫. গ।