Voiceসুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শিক্ষাজীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এ বছর থেকে। English second paper Grammar-এর ওপর তোমাদের দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনা প্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হবে। আজ আলোচনা করা হলো ইংরেজি বিষয়ের মৌলিক ও গুরুত্বপূর্ণ পার্ট Voice Change নিয়ে।Voice : সাধারণ অর্থে Voice অর্থ কণ্ঠস্বর। কিন্তু ব্যাকরণে একে বলা হয় বাচ্য। Verb-এর যে Form দ্বারা কর্তা যখন কাজটি নিজে করে বা অন্যের মাধ্যমে সম্পাদন করিয়ে নেয় এবং কর্তার সঙ্গে কাজের সম্পর্ক দেখায় এবং এভাবে Verb-এর রূপের যে পরিবর্তন ঘটে তাকে Voice বলে।Voice is the form of the verb which shows whether the subject acts or is acted upon.যেমন: He has made a basket. A basket has been made by him.ওপরের প্রথম বাক্যে কর্তা নিজে কাজ করেছে এবং দ্বিতীয় বাক্যে তার ওপর কাজ করানো হয়েছে।শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ করলে দেখতে পাই যে,(i) Verb-এর object টি (receiver) Subject হিসেবে প্রথমে বসেছে। (ii) সাহায্যকারী verb-টি বসেছে।(iii) অতিরিক্ত একটি be verb বসেছে।(iv) verb-এর 3rd Form ব্যবহূত হয়েছে।(v) extension বসেছে।(vi) by যোগে verb Gi subject টি object হয়েছে।Voice সাধারণত দুই প্রকার। যথা:1. Active Voice (সক্রিয় বাচ্য) ও 2. Passive Voice (নিষ্ক্রয় বাচ্য)।1. Active Voice : কর্তা নিজেই কাজ করে অর্থাৎ কর্তা সক্রিয় এরূপ বুঝালে verb-এর Active Voice হয়।If the thing named by the subject does the action expressed by its verb, this is Active.যেমন: পাশের বক্সে আমরা দেখতে পাচ্ছি Active বাক্যে কর্তা অর্থাৎ Subject নিজেই কাজটি সম্পাদন করেছে।2. Passive Voice : Verb-এর যে form দ্বারা কর্তা নিজে কাজ সম্পাদন করে না বরং কাজটি অন্যের দ্বারা করানো হয় এরূপ বোঝায় তাকে Passive Voice বলা হয়।If the thing named by the subject suffers the action expressed by its verb, this verb is passive.যেমন: পাশের বক্সে আমরা দেখতে পাচ্ছি Passive বাক্যে Object-টি অর্থাৎ Subject হিসাবে বসে বাক্যের কাজটি সম্পাদন করেছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল