Voiceসুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শিক্ষাজীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এ বছর থেকে। English second paper Grammar-এর ওপর তোমাদের দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনা প্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হবে। আজ আলোচনা করা হলো ইংরেজি বিষয়ের মৌলিক ও গুরুত্বপূর্ণ পার্ট Voice Change নিয়ে।Voice change-এর ক্ষেত্রে মৌলিক যে নিয়ম অনুসরণ করে তা নিচে দেওয়া হলো:(i) আমরা জানি যে, মূল verb-এর পরে Object বসে।(ii) তাহলে এবার Object হবে Subject।(iii) তার পর বসবে To be verb/Auxiliary verb + (iv) এবং মূল verb-এর Past participle বসবে।(v) Subject-টি Object রূপে by-এর পরে বসবে।Voice change করার সময় একজন শিক্ষার্থীকে অবশ্যই বাক্যের Subject ও Object সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকতে হবে। নিচের ছক অনুযায়ী এদের পরিবর্তন হয়ে থাকে। যেমন:#লক্ষণীয় বিষয়: (a) কোন কোন ক্ষেত্রে Active Voice -এ দুটি Object-এর মধ্যে যেকোনো একটির পূর্বে Preposition থাকে। এ ধরনের বাক্যে যে Object-টির পূর্বে Preposition থাকে সেই Object -টি Passive Voice-এর Subject হিসেবে ব্যবহূত হয় না। সাথের দ্বিতীয় Object-টি Passive Voice -এর Subject হিসেবে বসে।Active : She did for me the necessary things.Passive : The necessary things were done for me by her.(b) আবার কোনো কোনো সময় Active Voice-এর দুটি Object থাকে। সে ক্ষেত্রে উক্ত Active Voice-কে Passive Voice করার সময় প্রথম Object-টি অর্থাৎ ব্যক্তিবাচক Object-টিকে Subject করাই উত্তম।Active : The Headmaster teaches us English.Passive : We are taught English by the headmaster. Or, English is taught us by the headmaster.উল্লিখিত বাক্যটিতে লক্ষ করলে দেখা যায় যে, Active Voice - টিতে teaches মূল verb-টির পরে দুটি Object যথাক্রমে us ও English আছে। এর মধ্যে us ব্যক্তিবাচক Object হওয়ায় তাকে Passive Voice-এর Subject হিসেবে বসানো হয়েছে।# এবার তোমাদের Tense অনুযায়ী Auxiliary Verb ব্যবহার করার নিয়ম জানতে হবে।নিচের ছকটি ভালো করে লক্ষ করো তাহলে বুঝতে পারবে কখন কীভাবে কী ধরনের পরিবর্তন হয়।