জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Interrogative Sentenceপ্রিয় শিক্ষার্থী, ইংরেজি বিষয়ের ওপর আজ গুরুত্বপূর্ণ ও মৌলিক পার্ট Voice Change নিয়ে আলোচনা করা হলো।  IMPERATIVE SENTENCEযে Sentence দ্বারা আদেশ, উপদেশ ও অনুরোধ বোঝায়, তাকে Imperative Sentence বলে। ওই Sentence-এর Active voice-এর object-কে let-এর object-রূপে ব্যবহার করতে হবে। মূল verb-এর past participle হয় এবং তার আগে be ব্যবহার করতে হয়। যেমন—Active : Do it.Passive : Let it be done (by you).Active : Make a kite.Passive : Let a kite be made (by you).Active : Help the poor.Passive : Let the poor be helped (by you).Active : Take care of your health.Passive : Let your health be taken care of.Imperative Sentence-এর active voice যখন let দ্বারা দেওয়া থাকে, তখন Passive voice করার সময় নতুন করে আর let ব্যবহার করার দরকার হয় না। ওই let-কেই ওই বাক্যের শুরুতে বসিয়ে indirect object-কে subject করে passive করতে হয়। যেমন—Active : Let Putul read the book.Passive : Let the book be read by Putul.Active : Let me sing a song.Passive : Let a song be sung by me.Active : Let him do the sum.Passive : Let the sum be done by him.দ্রষ্টব্য: Let-এর পরে second person বসে না।Imperative Sentence-এর active voice-এর প্রথমে বা শেষে যদি adverb থাকে, তবে passive করার সময় তাকে বাক্যের শেষে রেখে দিতে হয়। যেমন—Active : Help him now.Passive : Let him be helped now.Active : Always speak the truth.Passive : Let the truth be spoken always.Active : Shut the door immediately.Passive : Let the door be shut immediately.Active : Today cut the tree.Passive : Let the tree be cut today (by you).Imperative Sentence যদি negative হয়, তবে Passive voice- করার সময় বাক্যের প্রথমে let not ব্যবহার করতে হয়। অন্যান্য নিয়ম আগের মতোই থেকে যায়।Active : Do not break the temple.Passive : Let not the temple be broken (by you).Active : Don’t post the letter.Passive : Let not the letter be posted (by you).Active : Don’t open the door.Passive : Let not the door be opened (by you). COMPLEX SENTENCEComplex Sentence-কে Passive voice করতে হলে Principal clause ও sub-ordinate clause উভয়ের Passive করতে হয়। Principal clause-এর সাধারণত object থাকে না। তাই ওই অংশের object হিসেবে it নিতে হয়। যেমন—Active : I know that you helped him.Passive : It is known to me that he was helped by you.Active : I thought that Babul had sung a song. Passive : It was thought by me that a song had been sung by Babul.# Complex Sentence-এর sub-ordinate clause-এর যদি object না থাকে, তবে ওই অংশের Passive voice করার দরকার হয় না। এ ধরনের sentence-এর বেলায় Principal clause-এর subject হিসেবে it নিয়েও Passive voice করা যায়। তা ছাড়া sub-ordinate clause-এর that-সহ পরের সবটুকুকে passive করার সময় বাক্যের subject করে passive করা যায়। যেমন— Active : I know that the he is a good boy.Passive : It is known to me that he is a good boy.Or : That he is a good boy is known to me.# And দ্বারা দুটি বাক্য যুক্ত হলে যদি and-এর উভয় অংশ object থাকে, তবে উভয়েই নিয়ম অনুযায়ী পরিবর্তিত হবে। আর and-এর পরবর্তী অংশে কোনো object না থাকলে প্রথম অংশ বা আগের অংশ পরিবর্তিত হয়। যেমন—Active : He ate rice and went to school.Passive : Rice was eaten by him and (he) went to school.Active : He ate rice and gave me a pen. Passive : Rice was eaten and I was given a pen by him. অনেক সময় infinitive দ্বারাও voice change করা যায়। যেমন—I don’t like to be hated.A bank is going to be opened by the manager. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল