জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায়-৪ থেকে আজ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। ৭। প্রত্ননিদর্শনের মাধ্যমে ধারণা লাভ করা যায় সেকালের মানুষের— i.সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা ii. জীবনযাত্রা, বিশ্বাস-সংস্কার iii.রুচি বা দৃষ্টিভঙ্গি নিচের কোনটি সঠিক? ক.i, ii ও iii খ. ii গ. iও ii ঘ. iii.৮। ঢাকার মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে তৈরি? ক. ইংরেজ খ. মোগল গ. পাকিস্তানি ঘ. পারস্য ৯। ঢাকার উল্লেখযোগ্য মসজিদগুলো কোন শতকের তৈরি? ক. ১৭ শতকে খ. ১৮ শতকে গ. ১৯ শতকে ঘ. ২০ শতকে ১০। লক্ষ্মীবাজারের কোন মসজিদটি স্থাপত্যশিল্পের চমৎকার নিদর্শন?ক. চনি টিকার মসজিদ খ. বেচারাম দেউড়ি মসজিদ গ. সদরঘাট জামে মসজিদ ঘ. সদরঘাট পোস্ট অফিস জামে মসজিদ ১১। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের কোন মসজিদটি ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়? ক. সিতারা বেগম মসজিদ খ. কলুটোলা জামে মসজিদ গ. বেচারাম দেউড়ি মসজিদ ঘ. ইমাম বাড়া মসজিদ ১২। নিচের ঢাকা শহরের বিখ্যাত কোন মন্দিরটি ঔপনিবেশিক যুগের আগে তৈরি ? ক. রমনা কালীমন্দির খ. শিবমন্দির গ. ইস্কাটন মন্দির ঘ. লালবাগ কালীমন্দির ১৩। কোন মন্দিরটি ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়? ক. ঢাকেশ্বরী কালীমন্দির খ. রমনা কালীমন্দির গ. শিবমন্দির ঘ. ইস্কাটন মন্দির ১৪। ঢাকা শহরে বেশ কয়েকটি গির্জা নির্মিত হয় কোন শতকে?ক. চৌদ্দ-পনেরো শতকে খ. পনেরো-ষোলো শতকে গ. সতের-আঠারো শতকে ঘ. আঠারো-উনিশ শতকে ১৫। ‘হরনাথ ঘোষ রোড’ মসজিদটি পুরান ঢাকার কোথায় অবস্থিত ? ক. সূত্রাপুরে খ. লালবাগে গ. লক্ষ্মীবাজারে ঘ. আমিনবাজারে ১৬। ঢাকার সবচেয়ে পুরোনো গির্জা কোনটি?ক.আর্মেনিয়ান চার্চ খ. হলিক্রস চার্চ গ. সেন্ট টমাস অ্যাংলিকান চার্চ ঘ. যোসেফ চার্চ ১৭। আর্মেনিয়ান চার্চ কোথায় অবস্থিত ? ক. সূত্রাপুরে খ. লালবাগে গ. আরমানিটোলায় ঘ. লক্ষ্মীবাজারে ১৮। আর্মেনিয়াম চার্চ তৈরি হয় কত সালে? ক. ১৭৮০ সালে খ. ১৭৮১ সালে গ. ১৭৮২ সালে ঘ. ১৭৮৩ সালে ১৯। সেন্ট টমাস অ্যাংলিকান চার্চ ও হলিক্রস চার্চ নির্মিত হয় কোন শতকে? ক. উনিশ শতকে খ. আঠারো শতকে গ. সতের শতকে ঘ. ষোলো শতকে ২০। সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পার্কটির নাম কী ? ক. সদরঘাট পার্ক খ. বাহাদুর শাহ পার্ক গ. রমনা পার্ক ঘ. শিশুপার্ক ২১। ঔপনিবেশিক যুগে কোন শহরে বেশ কয়েকটি ধর্মীয় ইমারত তৈরি করা হয়েছিল? ক. রাজশাহী শহরে খ. চট্টগ্রাম শহরে গ. ঢাকা শহরে ঘ. সিলেট শহরে ২২। বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কী? ক. রমনা পার্ক খ. ভিক্টোরিয়া পার্ক গ. শিশুপার্ক গ. ব্রিটিশ পার্ক। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: সঠিক উত্তরঅধ্যায়-৪: ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. খ ২১. গ ২২. খ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল