অধ্যায়-৪শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায়-৪ থেকে আজ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। ৪১। পানাম নগরের ব্রিটিশ আমলে নির্মিত ভবনগুলোতে অনুসরণ করা হয়েছে - i.ইউরোপীয় স্থাপত্য রীতি ii. মোগল স্থাপত্য রীতি iii. সেন স্থাপত্য রীতি নিচের কোনটি সঠিক? ক. i খ. iii গ. ii ঘ.iও ii ৪২। পানাম নগর এলাকাটি কোথায় অবস্থিত?ক. গাজীপুরে খ. ভাওয়ালে গ. মধুপুরে ঘ. সোনারগাঁওয়ে৪৩। সোনারগাঁওয়ের পানাম নগরে পথের দক্ষিণ পাশে কতটি ইমারত এখনো টিকে আছে? ক. ২২টি খ. ২১টি গ. ২০টি ঘ. ১৯টি ৪৪। সোনারগাঁওয়ের পানামনগরে পথের উত্তর পাশে কতটি ইমারত এখনো টিকে আছে?ক. ৩১টি খ. ৩০টি গ. ২৭টি ঘ. ২১টি ৪৫। পানামনগরের অধিবাসীরা এর চারদিকে পরিখা খনন করেছিল কেন? ক. এলাকার নিরাপত্তার জন্য খ. শত্রুর মোকাবিলা করার জন্য গ.মাছ চাষের জন্য ঘ. পানি সরবরাহের জন্য ৪৬। সুলতানি আমলের পরবর্তী মোগল আমলে সোনারগাঁওয়ের গুরুত্ব কমে যায় কেন? ক. ঢাকা রাজধানী হওয়ায় খ. ধনী লোকদের বসবাস কমে যাওয়ায় গ. এখানে প্রাকৃতিক দুর্যোগ বেশি হওয়ায় ঘ. এক প্রান্তে অবস্থিত হওয়ায় ৪৭। সরদারবাড়ি নির্মিত হয় কত সালে? ক. ১৯০০ সালে খ. ১৯০১ সালে গ. ১৯০২ সালে ঘ. ১৯০৩ সালে ৪৮। সরদারবাড়ির কক্ষসংখ্যা কত? ক. ৯০টি খ. ৮০টি গ. ৭৫টি ঘ.৭০টি ৪৯। বড় সরদারবাড়ি কয় তলাবিশিষ্ট?ক. দুই তলা খ. তিন তলা গ. চার তলা ঘ. পাঁচ তলা ৫০। বালিয়াটির জমিদারবাড়ি কোথায় অবস্থিত? ক. মানিকগঞ্জের সাটুরিয়ায় খ. রংপুরের তাজহাটে গ. ময়মনসিংহের মুক্তাগাছায় ঘ. রংপুরের নাটোরে ৫১। তাজহাট জমিদারবাড়ি কোথায় অবস্থিত ? ক. ময়মনসিংহে খ. রংপুরে গ. মানিকগঞ্জে ঘ. সোনারগাঁওয়ে ৫২। নাটোরের দিঘাপাতিয়ার জমিদারবাড়িটি এখন কী নামে পরিচিত?ক. গণভবন খ. বঙ্গভবন গ. উত্তরা গণভবন ঘ. উত্তরবঙ্গের সংসদ ভবন ৫৩। বাংলাদেশের জাতীয় জাদুঘরটি ঢাকার কোথায় অবস্থিত?ক.সেগুনবাগিচায় খ. মিরপুরে গ. মতিঝিলে ঘ. শাহবাগে# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫৪ ও ৫৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক শামসাদ সুলতানা শিক্ষা সফরে তাঁর শিক্ষার্থীদের নিয়ে একটি স্থানে পরির্দশনে যান। সেখানে তাঁরা নবাবদের ব্যবহূত পোশাক, খাট-পালঙ্ক, চেয়ার, সোফা, অলঙ্কার ইত্যাদি দেখতে পান। ৫৪। শামসাদ সুলতানা তাঁর শিক্ষার্থীদের নিয়ে কোন স্থানটি পরিদর্শন করতে যান? ক. আহসান মঞ্জিল খ. জাতীয় জাদুঘর গ. ময়মনসিংহ জাদুঘর ঘ. মুক্তাগাছা জমিদারবাড়ি ৫৫। ঐতিহাসিক প্রমাণ হিসেবে প্রত্নস্থলে পাওয়া অনেক প্রত্নবস্তু সংরক্ষণ ও প্রদর্শনের জন্য আছে—i.সংগ্রহশালায় ii.জাতীয় জাদুঘরে iii.আঞ্চলিক জাদুঘরে নিচের কোনটি সঠিক? ক. i খ. i, iiও iii গ. ii ঘ. iii ৫৬। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে?ক. ১৯৭১ সালে খ. ১৯৭০ সালে গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৬৮ সালে ৫৭। তাজহাট জমিদারদের প্রাসাদে রয়েছে— ক. একটি সংগ্রহশালা খ. একটি খেলার মাঠ গ. একটি বড় সোনার পুতুল ঘ. একটি পুকুর ৫৮। বাংলাদেশ সরকারের কোন বিভাগ ময়মনসিংহ জাদুঘরটি পরিচালনা করে? ক. আইন বিভাগ খ. স্থানীয় সরকার বিভাগ গ. বন বিভাগ ঘ. প্রত্নতত্ত্ব বিভাগ ৫৯। কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে সংরক্ষিত আছে—i. দলিলপত্র ii.আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি iii.রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো নানা জিনিস কোনটি সঠিক? ক. i খ. ii গ. iও ii ঘ. iii ৬০। বলধার জমিদার কে ছিলেন? ক. নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী খ. নরেন্দ্র দাস চৌধুরী গ. গৌর রায় চৌধুরী ঘ. গৌরাঙ্গ দাস।বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: সঠিক উত্তরঅধ্যায়-৪: ৪১. ক ৪২. ঘ ৪৩. খ ৪৪. ক ৪৫. ক ৪৬. ক ৪৭. খ ৪৮. ঘ ৪৯. ক ৫০. ক ৫১. খ ৫২. গ ৫৩. ঘ ৫৪. ক ৫৫. খ ৫৬. গ ৫৭. ক ৫৮. ঘ ৫৯. ঘ ৬০. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল