সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনীপ্রশ্নোত্তর শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ২য়পত্র থেকে আজ অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। ভাষা১। ভাষাকে কিসের বাহন বলা হয়?ক. ভাবের খ. অন্তরের গ. ধ্বনির ঘ. কাজের২। নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে ?ক. ইঙ্গিতের সাহায্যে খ. কণ্ঠধ্বনির সাহায্যে গ. চিত্রাঙ্কনের সাহায্যে ঘ. ঘোষ ধ্বনির সাহায্যে৩। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?ক. বাগধারার খ. ফুসফুসের গ. বাগযন্ত্রের ঘ. চক্ষু ও বর্ণের৪। আঞ্চলিক ভাষার অপর নাম কী?ক. বিদেশি ভাষা খ. চলিত ভাষা গ. উপভাষা ঘ. সাধু ভাষা৫। পৃথিবীর প্রায় কত কোটি মানুষের মাতৃভাষা বাংলা?ক. ২৬ কোটি খ. ৩০ কোটি গ. ৩২ কোটি ঘ. ৩৩ কোটি৬। মাতৃভাষার বিবেচনায় পৃথিবীতে বাংলায় স্থান কত তম?ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ৭। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে বলে—ক. মাতৃভাষা খ. জাতীয় ভাষা গ. রাষ্ট্রভাষা ঘ. স্বীকৃত ভাষা৮। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা আছে?ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ৯। ভাষা কী?ক. ভাব প্রকাশের মাধ্যম খ. ধ্বনির সমষ্টি গ. উচ্চারণের প্রতীক ঘ. কণ্ঠের উচ্চারণ১০। মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?ক. ধ্বনি খ. শব্দ গ. বাগযন্ত্র ঘ. ভাষা১১। ভাষা বলতে কী বোঝায়?ক. অর্থবোধক ধ্বনি সমষ্টি খ. অর্থহীন ধ্বনি সমষ্টিগ. ইশারা-ইঙ্গিত ঘ. ছবি১২। মুখ নিঃসৃত ধ্বনিসমষ্টির অর্থবোধক মিলনে কী গঠিত হয়?ক. শব্দ খ. বাক্য গ. ভাষা ঘ. পদ১৩। পশু বা পাখির ডাককে ভাষা বলা হয় না কেন?ক. খুবই সহজ বলে খ. মানুষ বুঝতে পারে না বলে গ. মানুষের কাছে দুর্বোধ বলে ঘ. মানুষের কথা নয় বলে১৪। বাংলা ভাষায় কত লোক কথা বলে?ক. দশ কোটি খ. পনেরো কোটি গ. বিশ কোটি ঘ. ৩০ কোটি১৫। বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী?ক. কথ্য-লেখ্য খ. কথ্য-প্রমিত গ. প্রমিত-লেখ্য ঘ. লেখ্য-আঞ্চলিক১৬। সাধু ও চলিত রীতি বাংলা কোন রূপে রয়েছে?ক. লেখ্য খ. কথ্য গ. আঞ্চলিক ঘ. উপভাষা১৭। বাংলা ভাষার রীতি কয়টি?ক. দুটি খ. চারটি গ. একটি ঘ. ছয়টি১৮। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?ক. উপভাষা খ. সাধুভাষা গ. চলিত ভাষা ঘ. লেখ্য ভাষা১৯। কথ্য ভাষারীতি কয়টি ভাগে বিভক্ত?ক. দুটি খ. চারটি গ. একটি ঘ. ছয়টি ২০। বাংলা লেখ্য রীতি কয়টি?ক. দুটি খ. চারটি গ. একটি ঘ. ছয়টি২১। সাধু ভাষারীতিতে কোন পদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে?ক. সর্বনাম পদ খ. ক্রিয়াপদ গ. সর্বনাম ও ক্রিয়াপদ ঘ. বিশেষ্য ও সর্বনাম পদ২২। কোন রীতি অবলম্বনে চলিত ভাষারীতি গড়ে উঠেছে?ক. উপভাষা খ. কোনটিই নয় গ. আঞ্চলিক কথ্য রীতি ঘ. প্রমিত কথ্যরীতি২৩। চলিত ভাষারীতিতে কোন পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহূত হয়?ক. ক্রিয়াপদ খ. সর্বনাম ও ক্রিয়া পদ গ. বিশেষ্য পদ ঘ. সর্বনাম পদ২৪। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?ক. উপভাষা খ. মিশ্র ভাষা গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা২৫। সাধু ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত?ক. সহজবোধ্য খ. অপরিবর্তনীয় গ. কৃত্রিমতাবর্জিত ঘ. সংক্ষিপ্ত২৬। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ?ক. তুলা, সহিত খ. জুতো, মাথা গ. হাত, পাখা ঘ. বুনো, তুলো২৭। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?ক. তত্সম খ. বিদেশি গ. দেশি ঘ. তদ্ভব২৮। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি ?ক. সংক্ষিপ্ত ক্রিয়া পদ খ. সংক্ষিপ্ত সর্বনাম পদ গ. ক্রিয়ার পূর্ণরূপ ঘ. অব্যয়ের তদ্ভব রূপ।বাংলা ২য় পত্র: সঠিক উত্তরভাষা: ১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. ক গ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. ক ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. ক ২৮. গ।