Adjectiveপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৯ নং Grammar item টি আলোচনা করা হলো। আশা করি নিয়মিত অনুশীলন করে তোমরা Adjectiveটি আয়ত্ত করতে সক্ষম হবে।Adjective বা বিশেষণযে Word কোনো Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা আকার বোঝায় তাকে adjective বলে। যেমন— Good, bad, truthful, brave, rich, new, little, few, some, tall, etc.Rana is a good student.Our headmaster is an honest man.ওপরের বাক্যে good ও honest দুটি word adjective হিসেবে ব্যবহূত হয়েছে। Use of Adjective: Adjective দুভাবে ব্যবহূত হয়।(i) Attributive use of Adjective (ii) Predicative use of Adjective,(i) Attributive use of Adjective : Adjective যখন Noun এর পূর্বে বসে ওই Noun কে প্রত্যক্ষভাবে qualify করে তাকে— Attributive use of Adjective বলে। যেমন—He is an honest man. Karim is a regular student. ওপরের Sentence দুটির প্রথমটিতে honest শব্দটি Noun ‘man’-এর পূর্বে বসে প্রত্যক্ষভাবে তার গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় Sentence- এ regular শব্দটি ‘Student’ শব্দটির পূর্বে বসে প্রত্যক্ষভাবে qualify করেছে। Adjective এরূপ ব্যবহারকে Attributive use of Adjective বলে।(ii) Predicative use of Adjective: Adjective যখন Predicative verb এর পরে বসে পরোক্ষভাবে Subject কে qualify করে তখন Adjective- এর সেই ব্যবহারকে Predicative use of Adjective বলে । যেমন— Martin is intelligent. He is poor.ওপরের Sentence-এ intelligent শব্দটি Predicative verb-এর পরে বসে Subject এর দোষগুণ প্রকাশ করেছে। দ্বিতীয় Sentence-এও ‘Poor’ Adjectiveটি Predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে Subject-এর অবস্থা প্রকাশ করছে। Adjective-এর এরুপ ব্যবহারকে Predicative use of Adjective বলে।Classification of Adjectives (শ্রেণী বিভাগ) :1. Adjective of Quality বা Descriptive Adjective2. Adjective of Quantity বা Quantitative Adjective3. Adjective of Number বা Numeral Adjective4. Pronominal Adjective.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল