অধ্যায় -৭ প্রিয়শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৭ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।১. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?ক. রাজনৈতিক খ. সাংস্কৃতিক গ. দমনমূলক ঘ. সামাজিক২. রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কতটি? ক. সাতটি খ. ছয়টি গ. পাঁচটি ঘ. চারটি৩. নিচের কোনটি রাষ্ট্রের উপাদান?ক. রাষ্ট্রপতির কার্যালয় খ. সরকার গ. সচিব ঘ. সচিবালয়৪. রাষ্ট্র পরিচালিত হয় কীভাবে?ক. মন্ত্রীদের ইচ্ছায় খ. সাংসদের ইচ্ছায় গ. প্রধানমন্ত্রীর নির্দেশে ঘ. সাংবিধানিক নীতিমালার ভিত্তিতে৫. বাংলাদেশের সংবিধান কখন প্রণীত হয়?ক. ১৯৭২ সালের জুন মাসে খ. ১৯৭২ সালের মার্চ মাসে গ. ১৯৭২ সালের নভেম্বর মাসে ঘ. ১৯৭২ সালের এপ্রিল মাসে৬. নিচের কোনটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি?ক. জনগণ খ. কৃষক গ. সরকার ঘ. ভূখণ্ড৭. রাষ্ট্র পরিচালনার সব কাজ কার মাধ্যমে সম্পাদিত হয়?ক. সরকার খ. রাষ্ট্রপতি গ. প্রধানমন্ত্রী ঘ. মন্ত্রী৮. যুগে যুগে রাষ্ট্রের কোনটির পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে?ক. সরকারের ধরন ও ধারণার খ. ক্ষমতার গ. সরকারের ধরন ঘ. সরকারের ধারণার৯. সরকারকে প্রধানত ভাগ করা যায়—ক. দুই ভাগে খ. তিন ভাগে গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে১০. গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা ন্যস্ত থাকে— ক. সরকারের হাতে খ. প্রধানমন্ত্রীর হাতেগ. রাষ্ট্রপতির হাতে ঘ. জনগণের হাতে১১. গণতন্ত্রে সব ক্ষমতার উৎস কে?ক. সরকার খ. জনগণ গ. রাষ্ট্র ঘ. রাষ্ট্রপতি১২. গণতন্ত্র বলতে কী বোঝায়?ক. রাষ্ট্রপতির শাসন খ. প্রধানমন্ত্রীর শাসন গ. জনগণের শাসন ঘ. মন্ত্রীদের শাসন১৩. একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?ক. এক দলের শাসন খ. প্রধানমন্ত্রীর শাসন গ. রাষ্ট্রপতির শাসন ঘ. একাধিক ব্যক্তির শাসন১৪. কোন ধরনের শাসনব্যবস্থায় জনগণের অধিকার ও মতামতের কোনো স্থান নেই?ক. সমাজতন্ত্র খ. গণতন্ত্র গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ঘ. একনায়কতন্ত্র১৫. রাষ্ট্রপ্রধান কীভাবে ক্ষমতা লাভ করবেন তার ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২১৬. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো যেখানে—ক. মন্ত্রী সাংসদেরা ভোটে নির্বাচিত হনখ. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেনগ. রাষ্ট্রপতি সুশীল সমাজের ভোটে নির্বাচিত হনঘ. রাষ্ট্রপতি বিচারপতিদের ভোটে নির্বাচিত হন।সঠিক উত্তর১. ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল