জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘সন্ধি’ নিয়ে আলোচনা করব। (১১) ঋ-কারের পর ঋ-কার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে ঋ-স্থানে ‘র’ র-ফলা ( ্র)-রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: ঋ + অ = র্ + অ = র্, পিতৃ + অনুমতি = পিত্রনুমতি।ঋ + আ = র্ + আ = রা, পিতৃ + আলয় = পিত্রালয়।ঋ + ঈ = রী, কর্তৃ + ঈ = কর্ত্রী, ধাতু + ঈ = ধাত্রী।(১২) স্বরবর্ণ পরে থাকলে এ-কারের স্থানে অয়, ঐ-কারের স্থানে আয়, ও-কারের স্থানে অব্ এবং ঔ-কারের স্থানে আব হয়। যেমন: এ + অ = অয়, নে + অন = নয়ন, শে + অন = শয়ন।ঐ + অ = আয়, গৈ + অক = গায়ক, নৈ + অক = নায়ক।ও + অ = অবপো + অন = পবন, ভো + অন = ভবন, গো + এষণা = গবেষণা।ঔ + অ=আব, পৌ + অক=পাবক, ভৌ + উক=ভাবুক।ঔ + ই = আবি, নৌ + ইক = নাবিক।তৎসম (সংস্কৃত) স্বরসন্ধির ক্ষেত্রে নিপাতনে সিদ্ধ বা নিয়মের ব্যতিক্রমের কিছু দৃষ্টান্ত:প্র + উঢ় = প্রৌঢ় (নিয়ম অনুসারে হওয়া উচিত ছিল ‘প্রোঢ়’)কুল + অটা = কুলটা (কুলাটা নয়)।স্বর + ঈর = স্বৈর। (স্বের নয়)এরূপ: গো + অক্ষ = গবাক্ষ, গো + ইন্দ্র = গবেন্দ্র, প্র + এষণ = প্রেষণ ইত্যাদি।১) খ. তৎসম ব্যঞ্জনসন্ধি:১) স্বরধ্বনির পর ছ্ থাকলে ছ্-স্থানে চ্ছ হয়। যেমন: পরি + ছদ = পরিচ্ছদ, প্র + ছদ = প্রচ্ছদ, তরু + ছায়া = তরুচ্ছায়া।২) ক্, চ্, ট্, ত্, প্-এর পর স্বরধ্বনি থাকলে ক্-স্থানে গ্, চ্-স্থানে জ্, ট-স্থানে ড্, ত্-স্থানে দ্ এবং প-স্থানে ব্ হয়। যেমন: দিক্ + অন্ত = দিগন্ত, প্রাক্ + ঐতিহাসিক = প্রাগৈতিহাসিক, অচ্ + অন্তা = অজন্তা, সৎ + ইচ্ছা = সদিচ্ছা, জগৎ + ঈশ = জগদীশ, সুপ + অন্ত = সুবন্ত।৩) ত্ কিংবা দ্-এর পর চ্ কিংবা ছ্ থাকলে ত্ ও দ্-স্থানে চ্ হয়। যেমন: উৎ + চারণ = উচ্চারণ, চলৎ + চিত্র = চলচ্চিত্র, উৎ + ছেদ, সৎ + চরিত্র = সচ্চরিত্র, উৎ + ছেদ = উচ্ছেদ, উৎ + ছল = উচ্ছল।৪) ত্ কিংবা দ্-এর পর জ কিংবা ঝ থাকলে ত্ ও দ্-স্থানে জ্ হয়। যেমন—উৎ + জ্বল = উজ্জ্বল, সৎ + জন = সজ্জন,তৎ + জন্য = তজ্জন্য, যাবৎ + জীবন = যাবজ্জীবন, কুৎ + ঝটিকা = কুজ্বটিকা।৫) ত্ কিংবা দ্ -এর পর ড্ কিংবা ঢ্ থাকলে ত্ ও দ্ স্থানে -স্থানে ড্ হয়। যেমন—উৎ + ডীন = উড্ডীন, বৃহৎ + ঢক্কা = বৃহড্ঢক্কা।৬) ত্ কিংবা দ্-এর পর ল্ থাকরে ত্ ও দ্ স্থানে ল্ হয়। যেমন: উৎ + লেখ = উল্লেখ, উৎ + লাস = উল্লাস।৭) ত্ কিংবা দ্-এর পর শ্ থাকলে ত্ ও দ্-স্থানে চ্ এবং শ্ স্থানে ছ হয়। যেমন—উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল, উৎ + শ্বাস=উচ্ছ্বাস।৮) ত্ ও দ্-এর পর হ্ থাকলে ত্ ও দ্-স্থানে দ্ এবং হ্ স্থানে ধ হয়। যেমন—উৎ + হত = উদ্ধত, উৎ + হার = উদ্ধার, পদ + হতি = পদ্ধতি।৯) ‘ম্’-এর পরে যদি কোনো স্পর্শবর্ণ থাকে তাহলে ম-এর জায়গায় ওই স্পর্শবর্ণ যে বর্গের অন্তর্গত, সেই বর্গের নাসিক্য বর্ণ হয়। যেমন:ম্-এর পর ‘ক’ থাকলে ম্-স্থানে ‘ঙ’ হবে। যেমন: শম + কা = শঙ্কা।