শিক্ষক, বিমএটিটিআইঅধ্যায়-৩ শব্দ পরিচয়প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ৩ নম্বর অধ্যায় থেকে শব্দ পরিচয় নিয়ে আলোচনা করব। নাম প্রকৃতি: নাম (অর্থাৎ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও অব্যয়) এর মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি। যেমন—‘ছাগলে’ শব্দটির মূল অংশ ‘ছাগল’ একটি নাম বা বিশেষ্য। তাই ‘ছাগল’ নাম প্রকৃতির দৃষ্টান্ত।ক্রিয়া প্রকৃতি বা ধাতু: অন্য দিকে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। ‘খায়’ এই ক্রিয়া পদটির মূল অর্থময় অংশ ‘খা’। এই ‘খা’ ক্রিয়া প্রকৃতি বা ধাতু।শব্দ বা পদের সঙ্গে যুক্ত অংশ: শব্দ বা পদের সঙ্গে মূল অংশ বা প্রকৃতির সঙ্গে অর্থহীন অংশ যোগ করা হয় তিনভাবে বা তিনটি অবস্থানে।১. শব্দের শুরুতে ২. শব্দের মধ্যে ৩. শব্দের শেষে১. শব্দের শুরুতে: অ+কাজ=অকাজ বে+আদব =বেয়াদব সু+জন=সুজন।২. দুটি শব্দের মধ্যে: টপ+টপ=টপাটপএখানে একটি ‘আ’ আনা হয়েছে। দুটি শব্দ যুক্ত করতে মধ্যে বর্ণ আনা একটি বিশেষ রীতি।আরও উদাহরণদূর+করণ=দূরীকরণ [মধ্যে ‘ঈ’ আনা হয়েছে] সম+ভবন=সমীভবন [‘ঈ’ আনা হয়েছে]দুটি শব্দের মধ্যে যুক্ত অংশকে বলা যেতে পারে মধ্যাগম।৩. শব্দের শেষে: রানা+কে =রানাকে, বেলা+র =বেলার, ছাত্র+দের = ছাত্রদের। চল্+অন্ত =চলন্ত। ঢাকা+আই=ঢাকাই, ইত্যাদি।শব্দের শুরুতে যুক্ত অংশকে বলা হয় উপসর্গ। উপসর্গ শব্দের আগে যুক্ত হয়ে অর্থের সংকোচন, প্রসারণ ও পরিবর্তন ঘটায়। যেমন: ‘জয়’ মানে সফলতা। কিন্তু পরা+জয়=পরাজয়। ‘পরাজয়’ মানে অসফলতা বা ব্যর্থতা। ‘জয়’-এর আগে পরা যোগ করাতে অর্থই পরিবর্তিত হয়েছে। শব্দের শেষে যুক্ত অংশ দুই প্রকার১. বিভক্তি ২. প্রত্যয়১. বিভক্তি: নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির শেষে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলা হয়। বিভক্তি দুই প্রকার (ক) শব্দবিভক্তি (খ) ক্রিয়াবিভক্তি(ক) শব্দবিভক্তি: নাম প্রকৃতির সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়, তাকে শব্দবিভক্তি বলা হয়। যেমন: ‘ছাগলে খায়’ এ বাক্যটির ‘ছাগলে’ পদটির গঠন হচ্ছে ছাগল+এ। ‘ছাগল’ নাম প্রকৃতি এবং তার সঙ্গে যুক্ত ‘এ’ বিভক্তিটি শব্দ বিভক্তির দৃষ্টান্ত। শব্দ বিভক্তিকে কারক বিভক্তিও বলা হয়। (খ) ক্রিয়াবিভক্তি: ক্রিয়া বা ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়, তাকে ক্রিয়াবিভক্তি বলা হয়। যেমন:‘ছাগলে খায়, এ বাক্যটির ‘খায়’ পদটি ক্রিয়াপদ। এ ক্রিয়াপদটি গঠিত হয়েছে ‘খা’ ধাতুর সঙ্গে ‘য়’ এই বিভক্তিটি যোগ করে। আর ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে বলে ‘য়’ বিভক্তিটি ক্রিয়াবিভক্তি। ২. প্রত্যয়: প্রকৃতির শেষে যুক্ত হয়ে যে বর্ণ বা বর্ণসমষ্টি নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলে। যেহেতু প্রকৃতি দুই প্রকার। গঠনের দিক থেকে প্রত্যয়ও দুই প্রকার। ১) কৃৎ প্রত্যয় ২) তদ্ধিত প্রত্যয় ১) কৃৎ প্রত্যয়: যে প্রত্যয় ক্রিয়া প্রকৃতি বা ধাতুর শেষে যুক্ত হয়ে বিশেষ্য ও বিশেষণ পদ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন: বই পড়া জ্ঞান অর্জনের সহায়ক। আমার পড়া মুখস্থ হয়নি। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালইংরেজি ২য় পত্ররবার্ট টমাস কস্তা সিনিয়র ইংরেজি শিক্ষকমিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাTransformation of sentence প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ‘ট্রান্সফরমেশন অব সেন্টেন্স’ নিয়ে আলোচনা করব। # অর্থের কোনো রকম পরিবর্তন না করে একপ্রকার sentenceকে অন্য প্রকার sentence-এ পরিবর্তন করার প্রক্রিয়া বা কৌশলকে transformation of sentence বলে।# সিলেবাস অনুযায়ী পরীক্ষায় যে পাঁচটি বিষয়ের ওপর প্রশ্ন থাকবে সেগুলো ধারাবাহিকভাবে নিচে আলোচনা করা হলো:1. (a) Statement to question/Assertive to Interrogative(a) ‘To be verb’ যখন assertive sentence-এ principal verb হিসেবে বসে তখন তাকে question করার সময় ওই to be verbকে বাক্যের প্রথমে বসাতে হয় এবং n’t যোগ করে subjectসহ বাকি অংশ + প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন:To be verb n’t subject extension (বাকি অংশ) + ? Statement/Assertive :Anwar is a student.Question: Isn’t Anwar a student?Statement/Assertive: They are ready to play.Question: Aren’t they ready to play?Statement/Assertive : I was present there?Question: Wasn’t I present there?To have verb (have/has/had) যখন statement-এ principle verb হিসেবে বসে তখন তাকে question করার সময় ওই to have verbকে বাক্যের প্রথমে বসাতে হয়। যেমন:To have verb n’t subject extension (বাকি অংশ) + ? Statement : He has a new shirt. Question : Hasn’t he a new shirt?Statement : He had a good book. Question : Hadn’t he a good book?Note : এ ধরনের বাক্যকে do বা does বা did দিয়েও question করা যায়। যেমন: Statement : I have a by-cycle.Question : Don’t I have a by-cycle?Statement : He has a laptop. Question : Doesn’t he have a laptop?Statement : He helped the poor.Question : Didn’t he help the poor?(c) Negative অর্থবোধক assertive sentenceকে interrogative করার সময় negative শব্দটি উঠে যায় এবং সাহায্যকারী verbটি প্রথমে বসে। Do/does/did subject verb (present form) extension (বাকি অংশ) + ? Assertive: You do not know me well.Interrogative: Do you know me well?Assertive: The boy doesn’t play football.Interrogative: Does the boy play football?Assertive: They did not go to UK.Interrogative: Did they go to UK?Question to statement and Vice-versa(a) যে question sentence who দিয়ে আরম্ভ হয়, তাকে statement-এ পরিণত করার সময় সাধারণত কর্তা Everybody দিয়ে শুরু করতে হয়। (b) Question sentenceটি negative থাকলে statement করার সময় affirmative হয়। যেমন: Question: Who does not like a flower?Statement : Everybody likes a flower.# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল