জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : বাংলা ও সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের সন্ধি নিয়ে আলোচনা করব। এবার ব্যতিক্রমী বা নিপাতনে সিদ্ধ সন্ধির পরিচয় দেব। নিচে সন্ধির নিয়ম ও উদাহরণ উপস্থাপন করা হলো।সন্ধির নিয়ম ও উদাহরণ: ১. স্বরসন্ধি। ১. ক. তৎসম স্বরসন্ধি(১) অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়। আ-কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন: অ + অ = আ, নর + অধম = নরাধম, শাক + অন্ন = শাকান্ন, নব + নবান্ন = নবান্ন, পরম + অণু = পরমাণু। অ + আ = আ, শরণ + আগত = শরণাগত, হিম + আলয় = হিমালয়, সিংহ + আসন = সিংহাসন, জল + আতঙ্ক = জলাতঙ্ক। আ + অ = আ, বিদ্যা + অভ্যাস = বিদ্যাভ্যাস, মহা + অর্ণব = মহার্ণব, কথা + অমৃত = কথামৃত, তথা + অপি = তথাপি। আ + আ = আ, বিদ্যা + আলয় = বিদ্যালয়, ক্ষুধা + আতুর = ক্ষুধাতুর, মহা + আশয় = মহাশয়।(২) ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয় মিলে ঈ-কার হয়। ঈ-কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন: ই + ই = ঈ, রবি + ইন্দ্র = রবীন্দ্র, মণি + ইন্দ্র = মণীন্দ্র, অতি + ইন্দ্র = অতীন্দ্র। ই + ঈ = ঈপরি + ঈক্ষা = পরীক্ষা, অধি + ঈশ্বর = অধীশ্বর, নীতি + ঈশ = নীতিশ, প্রতি + ঈক্ষা = প্রতীক্ষা, গিরি + ঈশ = গিরীশ। ঈ + ই = ঈ, শচী + ইন্দ্র = শচীন্দ্র, ফণী + ইন্দ্র = ফণীন্দ্র, মহী + ইন্দ্র = মহীন্দ্র, অবণী + ইন্দ্র = অবণীন্দ্র। ঈ + ঈ = ঈ, শ্রী + ঈশ = শ্রীশ, সতী + ঈশ = সতীশ।(৩) উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয় মিলে ঊ-কার হয়। ঊ-কার পূর্বের বর্ণে যুক্ত হয়। যথা: উ + উ = ঊ, মরু + উদ্যান = মরূদ্যান, সু + উক্তি = সূক্তি, কটু + উক্তি = কটূক্তি, উ + ঊ = ঊ, লঘু + ঊর্মি = লঘূর্মি, তরু + ঊর্ধ্ব = তরূর্ধ্ব, ঊ + ঊ = ঊ, ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব।(৪) অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয় মিলে এ-কার হয়। এ-কার পূর্ববর্তী বর্ণে যুক্ত হয়। যেমন: অ + ই = এ, স্ব + ইচ্ছা = স্বেচ্ছা, শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, নর + ইন্দ্র = নরেন্দ্র, দেব + ইন্দ্র = দেবেন্দ্র। অ + ঈ = এ, অপ + ঈক্ষা = অপেক্ষা, গণ + ঈশ = গণেশ, খগ + ঈশ = খগেশ। আ + ই = এ, যথা + ইচ্ছা = যথেচ্ছা, যথা + ইস্ট = যথেষ্ট, মহা + ইন্দ্র = মহেন্দ্র। আ + ঈ = এ, মহা + ঈশ্বর = মহেশ্বর, ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী, রমা + ঈশ = রমেশ।(৫) অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয় মিলে ও-কার হয়। ও-কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন: অ+উ=ও, পর+ উপকার =পরোপকার, নীল+উৎসব=নীলোৎসব, শীত+উষ্ণ=শীতোষ্ণ, সূর্য + উদয়=সূর্যোদয়, জল+উচ্ছ্বাস=জলোচ্ছ্বাস। অ+ঊ=ও, চল+ঊর্মি = চলোর্মি, নব+ঊঢ়া=নবোঢ়া। আ+উ=ও, কথা+উপকথন=কথোপকথন, মহা+উপকার=মহোপকার, মহা+উৎসব=মহোৎসব, যথা+উচিত=যথোচিত।আ+ঊ=ও, মহা+ঊর্মি=মহোর্মি, গঙ্গা+ঊর্মি=গঙ্গোর্মি।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল