জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : বাংলা ও সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘সন্ধি’ নিয়ে আলোচনা করব। সন্ধির নিয়ম ও উদাহরণ: (৬) অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে অর্ হয় এবং অর্-এর ‘র্’ রেফ (র্ )-রূপে পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন:অ+ঋ=অর্ দেব+ঋষি=দেবর্ষি, সপ্ত+ঋষি=সপ্তর্ষি, উত্তম+ঋণ=উত্তমর্ণ, অধম+ঋণ=অধমর্ণ।আ+ঋ=অর্, মহা+ঋষি=মহর্ষি, রাজা+ঋষি+রাজর্ষি।তবে ‘ঋত’ শব্দ পরে থাকলে ‘অর’ না হয়ে ‘আর’ হয়।যেমন: ক্ষুধা+ঋত=ক্ষুধার্ত, শীত+ঋত=শীতার্ত।(৭) অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয় মিলে ঐ-কার হয়। ঐ-কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন: অ+এ=ঐ, হিত+এষী=হিতৈষী, জন+এক=জনৈক , সর্ব+এব=সর্বৈব। অ+ঐ=ঐ, মত+ঐক্য=মতৈক্য, চিত্ত+ঐশ্বর্য=চিত্তৈশ্বর্য, আ+এ=ঐ, সদা+এব=সদৈব, তথা+এব=তথৈব। আ+ঐ=ঐ, মহা+ঐশ্বর্য=মহৈশ্বর্য।(৮) অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয় মিলে ঐ-কার হয়। ঔ-কার পূর্ব বর্ণের সঙ্গে যুক্ত হয়। যেমন: অ+ও=ঔ, বন+ওষধি=বনৌষধি, জল+ওঘ=জলৌঘ, আ+ঔ=ঔ, মহা+ঔষধ=মহৌষধ(৯) ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ই বা ঈ এর স্থানে ‘য’ হয়। ‘য’ বর্ণটি ‘য’-ফলা’ (্য) রূপে পূর্ব বর্ণে যুক্ত হয়। যথা: ই+অ=য্+অ= ্য: অতি+অন্ত=অত্যন্ত, যদি+অপি=যদ্যপি, বি+অবস্থা=ব্যবস্থা, বি+অর্থ=ব্যর্থ, প্রতি+অক্ষ=প্রত্যক্ষ, প্রতি+অহ=প্রত্যহ, অধি+অক্ষ=অধ্যক্ষ।ই+আ=য্+আ=্যা: অতি+আচার=অত্যাচার, ইতি+আদি=ইত্যাদি, প্রতি+আশা= প্রত্যাশা, পরি+আলোচনা=পর্যালোচনা।ই+উ=য্+উ= ু ্য: অভি+উদয়=অভ্যুদয়, প্রতি+উপকার=প্রত্যুপকার, প্রতি+উত্তর= প্রত্যুত্তর।ই+ঊ=য্+ঊ= ূ ্য: নি+ঊন= ন্যূন, প্রতি+উষ=প্রত্যুষ।ই+এ=য্+এ= ্যে: প্রতি+এক=প্রত্যেক।ঈ+অ=য্+অ=্য: নদী+অম্বু=নদ্যম্বু।(১০) উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে উ বা ঊ-এর জায়গায় ‘ব’ হয় এবং পরবর্তী স্বরবর্ণ ‘ব’-এর সঙ্গে যুক্ত হয়। যেমন: উ+অ=ব,+অ=ব, অনু+অয়=অন্বয়, মনু+অন্তর=মন্বন্তর, সু+অল্প=স্বল্প। উ+আ=বা, সু+আগত=স্বাগত। উ+এ=ব্+এ=বে, অনু+এষণ=অন্বেষণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল