জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি-২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা বিষয় থেকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৬। # সঠিক উত্তর দাও।৬৩। নবী-রাসূল প্রেরণের উদ্দেশ্য কী?i. মানুষের হিদায়েত ii. সঠিক পথের বিরুদ্ধে যুদ্ধiii. কাফিরদের নির্দেশনানিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) ii ঘ) i৬৪। জাহান্নামের কঠিন শাস্তি হতে মুক্তি পেতে হলে—i) অন্যায়-অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবেii) পাপাচার থেকে বিরত থাকতে হবেiii) অন্যায়ের সব রাস্তা বন্ধ করতে হবেনিচের কোনটি সঠিক?ক) i ও iii খ) ii ও iii গ) i ও ii ঘ) i, ii ও iii# নিচের উদ্দীপকটি পড় এবং ৬৫ ও ৬৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।মজিদ জব্বারের কাছে পাঁচ হাজার টাকা আমানত রেখেছিল। কিন্তু ছয় মাস পর মজিদ জব্বারের কাছে ওই টাকা চাইতে গেলে, সে ৫০০ টাকা কম দিয়ে তাকে চার হাজার ৫০০ টাকা ফিরিয়ে দিল। তা ফিরিয়ে দিতে টালবাহানা আরম্ভ করল। দেব, দিচ্ছি বলে কেবল দিন কাটাতে লাগল। মজিদ একজন আলিমের কাছে জিজ্ঞাসা করলে তিনি বললেন, জব্বার মুনাফিকি করেছে। কেননা, আমানতের খেয়ানত করা একটি প্রকাশ্য মুনাফিকি।৬৫। আবদুল জব্বার কোন পর্যায়ের মুনাফিক?ক) কাজে খ) বিশ্বাসে গ) কাজে ও বিশ্বাসে ঘ) নিয়াতে৬৬। কোনো সরকারি কর্মকর্তা কর্তৃক দেশের গোপন তথ্য শত্রুর কাছে প্রকাশ করে দেওয়া একটি মারাত্মক নেফাকি, কারণ—ক) সে সমাজকে প্রতারিত করেছে খ) সে মুনাফিকি করেছেগ) তার অন্তরে অবিশ্বাস ও অবাধ্যতা লুকায়িতঘ) জাতীয় আমানতের সে খিয়ানত করেছে।# নিচের উদ্দীপকটি পড় এবং ৬৭ ও ৬৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, অতি দয়ালু।’ মহানবী (সা.) এ ব্যাপারে বলেন, ‘আল্লাহ তাআলা দয়া-মায়া, স্নেহ মমতাকে এক শ ভাগ করে নিরানব্বই ভাগ নিজের জন্য রেখে দিয়েছেন এবং বাকি এক ভাগ সমগ্র সৃষ্টির মধ্যে বণ্টন করে দিয়েছেন।’৬৭। মানুষের দয়া-মায়ার উৎস কোথায়?ক) আল-কোরআন খ) আল-হাদিস গ) আল্লাহ তাআলা ঘ) আল্লাহ তাআলার রাসূলের৬৮। গাভির বাচ্চার প্রতি স্নেহ, পাখির ছানার প্রতি পাখির নির্বোধ ও ইতর প্রাণীর ভেতর আদর-স্নেহের যে দৃশ্য দেখা যায় তা দিয়ে কী প্রমাণিত হয়?i. আল্লাহ তাআলার কুদরত ii. আল্লাহ তাআলার সৃষ্টির লীলাiii. আল্লাহ তাআলার স্নেহ-মমতানিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) iii ও ii গ) i, ii ও iii ঘ) iii ও i# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অংশ-৬: ৬৩। ঘ, ৬৪। গ, ৬৫। গ, ৬৬। গ, ৬৭। গ, ৬৮। ক।