ভাষা ও ব্যাকরণপ্রিয় ২০১১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী শুভেচ্ছা রইল। আজ বাংলা ২য় পত্রের ভাষা ও ব্যাকরণ অংশের ওপর আলোচনা করা হলো। ভাষা: মানুষ মনের ভাব প্রকাশের জন্য যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে, তাকে ভাষা বলা হয়।মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করা হয়, তা-ই মানুষের ভাষা। কথা বলার জন্য যেসব ধ্বনি ব্যবহার করা হয় তার কোনো না কোনো অর্থ থাকতে হয়। ধ্বনির অর্থ না থাকলে তা কখনই ভাষা হিসেবে বিবেচিত হতে পারে না।ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছেন, ‘মানবজাতি যে ধ্বনি বা ধ্বনিসমূহ দিয়ে মনের ভাব প্রকাশ করে, তার নাম ভাষা।’মানুষের মুখ থেকে ধ্বনি ভাষা হিসেবে বাগযন্ত্র দিয়ে বেরিয়ে আসে। এই বাগযন্ত্র বা কথা বলার যন্ত্র বলতে মানুষের গলা, দাঁত, মাড়ি, জিব, ঠোঁট, নাক, তালু, মুখের গর্ত—এসব বোঝায়। গলা থেকে মুখ দিয়ে বাতাস বেরিয়ে মুখের নানা জায়গায় আঘাত খেয়ে বিভিন্ন রকম ধ্বনির সৃষ্টি করে। এই ধ্বনির অর্থ থাকলে তা হয়ে ওঠে ভাষা।মুখ থেকে বেরিয়ে আসা কয়েকটি ধ্বনির অর্থবোধক মিলনে শব্দ গঠিত হয়। এই শব্দের মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করে। শব্দের অর্থ না থাকলে একজনের মুখের ধ্বনি অন্য লোকে বুঝতে পারে না। বুঝতে না পারলে সে ধ্বনি বা শব্দকে ভাষা বলা যাবে না। পশুর মুখের ধ্বনি মানুষ বোঝে না। সে জন্য পশু বা পাখির ডাক ভাষা নয়। কখনো কখনো ইঙ্গিত দিয়েও মনের ভাব প্রকাশ করা যায়, কিন্তু তা ভাষা বলে বিবেচিত হতে পারে না। ভাষার মাধ্যমে মানুষের মধ্যে ভাবের আদান-প্রদান হয়। ভাষা মানুষের যোগাযোগের মাধ্যম।ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায়, ভাষা হলো ভাবের বাহন। ধ্বনির মাধ্যমে তা উচ্চারিত হয়। এসব ধ্বনির অর্থ থাকে। বিশেষ জনসমাজে বিশেষ ভাষা ব্যবহূত হয়। অর্থাৎ সারা পৃথিবীতে মানুষ নানা রকম ভাষায় কথা বলে। একেক দেশে একেক রকম ভাষা। যেমন—বাংলাদেশের ভাষা বাংলা, জাপানের ভাষা জাপানি। আবার কোনো কোনো দেশের মধ্যে অনেক ভাষা প্রচলিত আছে। তখন সে দেশের একেক অঞ্চলের লোকেরা একেক ভাষায় কথা বলে। অনেক দেশে আবার একটি ভাষা প্রচলিত আছে। যেমন—ইংরেজি। বিশ্বের বহু দেশে ইংরেজি ভাষা ব্যবহূত হয়। সারা দুনিয়ায় আড়াই হাজারের বেশি ভাষা প্রচলিত আছে।বাংলা ভাষা: বাংলাদেশের মানুষ যে ভাষায় কথা বলে, তার নাম বাংলা ভাষা। বাংলা ভাষা বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় এবং আরও কিছু জায়গায় প্রচলিত আছে। সমগ্র বাঙালি জাতির মাতৃভাষা বাংলা। পৃথিবীর প্রায় ২৫ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলাকে বিশ্বে চতুর্থ স্থানীয় ভাষা বলে অনুমান করা হয়। বাংলা ভাষার উৎ পত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে। কেউ কেউ এর উৎ পত্তিকাল আরও পরে বলে মনে করেন। ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর এই ভাষা আর্য শাখার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় রূপ লাভ করেছে।বাংলা ভাষা তার জন্মের পর থেকে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বর্তমানকাল পর্যন্ত এসে পৌঁছেছে। প্রথম থেকে বর্তমানকাল পর্যন্ত সময়ের বাংলা ভাষাকে তিন যুগে ভাগ করা হয়। যেমন—প্রাচীন যুগ: ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত।মধ্যযুগ: ১২০০ থেকে ১৮০০ সাল পর্যন্ত।আধুনিক যুগ: ১৮০০ থেকে বর্তমান পর্যন্ত।বাংলা ভাষার বিভিন্ন রূপ বা রীতি:বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি আছে—১. কথ্য—বলার ভাষা। ২. লেখ্য—লেখার ভাষা।প্রমিত কথ্য ভাষারীতি: কথ্য ভাষারীতি কালক্রমে মার্জিত হয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটা রূপ লাভ করেছে। সেটা শিক্ষিত লোকের ভাষা বা কথ্য ভাষা। একেই বলে প্রমিত কথ্য ভাষারীতি।বাংলা লেখ্য ভাষারীতি: বাংলা লেখ্য ভাষারীতি দুই প্রকার। একটি সাধু এবং আরেকটি চলিত।১. সাধু ভাষারীতি: লেখ্য ভাষারীতি কেবল লেখার কাজে ব্যবহূত হয়। যেমন—আমি তাহাকে পড়িতে বলিব। সাধু ভাষার রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণ রূপে ব্যবহূত হয়। যেমন—করিয়াছি, খাইয়াছি, তাহারা, তাহাদের ইত্যাদি।২. চলিত ভাষারীতি: প্রমিত কথ্য ভাষারীতি অবলম্বনে বাংলা ভাষার একটি লেখ্যরীতি গড়ে উঠেছে। একেই বলে চলিত ভাষারীতি। যেমন—আমি তাকে পড়তে বলব।চলিত ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহূত হয়। যেমন—করেছি, খেয়েছি, তারা, তাদের ইত্যাদি।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল