Cloze testপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ১ম পত্র থেকে ‘clues দেওয়া বা clues দেওয়া নেই’—এমন cloze test নিয়ে আলোচনা করব।Cloze test-এ ভালো নম্বর পেতে হলে grammar ভালোভাবে শিখতে হবে। এজন্য নিচের নিয়মগুলো তোমাদের অনুসরন করতে হবে। ৭. Definite article (the)-এর পরে gap থাকলে এবং এরপর plural (বহুবচন) verb থাকলে সেখানে (gap-এ) একটি adjective ব্যবহার করতে হবে। এই adjectiveকে plural common noun হিসেবে গণ্য করা হয়।যেমন: The—are born to suffer. এখানে শূন্যস্থানে ‘poor’ হবে।আবার The—are not always happy. এই শূন্যস্থানে ‘rich’ বসবে।ওপরে ‘poor’ ও ‘rich’ plural common noun হিসেবে ব্যবহূত হয়েছে।৮. Definite article-এর (the) পরে gap থাকলে এবং তারপর noun থাকলে gap-এর জায়গায় adjective-এর superlative degree হয়।যেমন: Mr. Moniruzzaman is the—man in the village. এই শূন্যস্থানে wisest, richest, strongest, cleverest, tallest, best ইত্যাদি superlative degree-এর যেকোনো একটি বসবে।Mr. Khan is the—man of N.S. Road area. এই শূন্যস্থানে fattest, poorest, laziest প্রভৃতি superlative degree-এর যেকোনো একটি বসানো যাবে।৯. কোনো sentence-এ preposition-এর পরে gap থাকলে এবং gap-এর পরে noun থাকলে, gap-এ ing যুক্ত verb বসবে।যেমন: Children are fond of—sweets. এই gap-এ eating বসবে (অর্থাৎ eat verb+ing হবে)।১০. Article-এর পরে gap থাকলে এবং তারপর verb থাকলে gap-এর স্থলে noun ব্যবহূত হবে। Verb দেখে ঠিক করতে হবে শূন্যস্থানের nounটি singular নাকি plural হবে।যেমন: The—are catching fish in the river. এই শূন্যস্থানে fishermen, boys, people, villagers ইত্যাদি বসবে। এই noun-গুলো plural, কারণ এদের পরের auxiliary verb, plural form-এ আছে।১১. কোনো sentence-এ relative pronoun-এর পূর্বে gap থাকলে সেখানে একটি preposition ব্যবহূত হতে পারে। যেমন: The school—which Ridwana reads has a good reputation (সুনাম). ওই বাক্যের শূন্যস্থানে ‘in’ বসবে।১২. One of the, Many of the, Most of the ইত্যাদির পর gap থাকলে gap-এর স্থলে noun-এর plural form বসে। যেমন: BMR Rifles College is one of the most famous—in Dhaka. এই শূন্যস্থানে ‘colleges’ হবে। (যা ‘college’ noun-এর plural form)। Mia Md. Moniruzzaman is one of the greatest—of Tangail. এই বাক্যের শূন্যস্থানে ‘persons’ বসবে, যার person-noun-এর plural from.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল