জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Voiceপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি বিষয়ের গ্রামার অংশের voice change নিয়ে আলোচনা করব। Interrogative sentenceRule: Why, when, where, how ইত্যাদি দ্বারা interrogative active বাক্য শুরু হলে passive voice করার সময় ওই interrogative adverb-গুলোই বাক্যের প্রথমে থেকে যায়। Voice change-এর অন্যান্য নিয়ম অবশ্যই পালনীয়। যেমন:Active: Why does he disclose the fact?Passive: Why is the fact disclosed by him?Active: Why do they take the pen?Passive: Why is the pen taken by them?Active: When will Jibon write it?Passive: When will it be written by Jibon?Active: When will they make the kite?Passive: When will the kite be made by them ?Active: Where did Mamun find you?Passive: Where were you found by Mamun?Active: Where have you taken him?Passive: Where has be been taken by you ?Imperative sentenceRule: Imperative sentence: যে sentence দ্বারা আদেশ, উপদেশ ও অনুরোধ বুঝায় তাকে imperative sentence বলে। ওই sentence-এর active voice-এর object-কে let-এর object-রূপে ব্যবহার করতে হবে। মূল verb-এর past participle হয় এবং তার পূর্বে be ব্যবহার করতে হয়। যেমন:Active: Do it.Passive: Let it be done (by you).Active: Make a Kite.Passive: Let a Kite be made (by you).Active: Help the poor.Passive: Let the poor be helped (by you).Active: Take care of your health.Passive: Let your health be taken care of.Rule: Imperative sentence-এর active voice যখন let দ্বারা দেওয়া থাকে তখন passive voice করার সময় নতুন করে আর let ব্যবহার করার দরকার হয় না। ওই let-কেই ওই বাক্যের শুরুতে বসিয়ে indirect object-টিকে subject করে passive করতে হয়। যেমন:Active: Let Putul read the book.Passive: Let the book be read by Putul.Active: Let me sing a song.Passive: Let a song be sung by me.Active: Let him do the sum.Passive: Let the sum be done by him.দ্রষ্টব্য: Let-এর পরে second person বসে না।Rule: Imperative sentence-এর active voice-এর প্রথমে বা শেষে যদি adverb থাকে তবে passive করার সময় তাকে বাক্যের শেষে রেখে দিতে হয়। যেমন:Active: Help him now.Passive: Let him be helped now.Active: Always speak the truth.Passive: Let the truth be spoken always.Active: Shut the door immediately.Passive: Let the door be shut immediately.# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল