Voiceপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি বিষয়ের গ্রামার অংশের voice change নিয়ে আলোচনা করব। Imperative sentenceRule: Imperative sentence যদি negative হয় তবে passive voice করার সময় বাক্যের প্রথমে let not ব্যবহার করতে হয়। অন্যান্য নিয়ম পূর্বের মতোই থেকে যায়। যেমন:Active: Do not break the temple.Passive: Let not the temple be broken (by you).Active: Don’t post the letter.Passive: Let not the letter be posted (by you).Active: Don’t open the door.Passive: Let not the door be opened (by you). Complex Sentence Rule: Complex sentence-কে passive voice করতে হলে principal clause ও sub-ordinate clause উভয়ের passive করতে হয়। Principal clause-এর সাধারণত object থাকে না। তাই ওই অংশের object হিসেবে It নিতে হয়। যেমন:Active: I know that you helped him.Passive: It is known to me that he was helped by you.Active: I thought that Babul had sung a song.Passive: It was thought by me that a song had been sung by Babul.Rule: Complex sentence-এর sub-ordinate clause-এর যদি object না থাকে তবে ওই অংশের passive voice করার দরকার হয় না। এ ধরনের sentence-এর বেলায় principal clause-এর subject হিসেবে it নিয়েও passive voice করা যায়। তা ছাড়া sub-ordinate clause-এর that-সহ পরের সবটুকুকে passive করার সময় বাক্যের subject করে passive করা যায়। যেমন:Active: I know that he is a good boy.Passive: It is known to me that he is a good boy. Or, That he is a good boy is known to me.Rule: And দ্বারা দুটি বাক্য যুক্ত হলে যদি and-এর উভয় অংশ object থাকে তবে উভয়েরই নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। আর and-এর পরবর্তী অংশে কোনো object না থাকলে প্রথম অংশ বা পূর্ববর্তী অংশ পরিবর্তিত হয়। যেমন:Active: He ate rice and went to school.Passive: Rice was eaten by him and (he) went to school.Active: He ate rice and gave me a pen.Passive: Rice was eaten and I was given a pen by him.# অনেক সময় infinitive দ্বারাও voice change করা যায়। যেমন: I don’t like to be hated.A bank is going to be opened by the manager.# লক্ষণীয়: কতগুলো verb-এর পরে by preposition না বসে with, at, to ইত্যাদি বসে। যেমন:Gratify = gratify with, please = pleased with,satisfy = satisfied with, bless = blessed with,glad = glad at, know = known to,surprise = surprised at, fill = filled with ইত্যাদি।Known verb-এর পরে to ও be উভয়ই বসে। যেমন:He is known to me. A tree is known by its fruits.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল