জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Voiceপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের voice change নিয়ে আলোচনা করব। Quasi-passive verbRule: Quasi শব্দের অর্থ half বা অর্ধেক। অর্থাৎ half-passive = quasi-passive. অতএব বলা যায়, যেসব verb passive-এর অর্থ প্রকাশ করে তাকে quasi-passive verb বলে। এদের passive করতে হলে নিচে উল্লিখিত নিয়ম অনুসরণ করতে হবে।১ নম্বর সূত্র: Sub + be verb + complement + when (if) + it/they + be verb + verb-এর past participle.২ নম্বর সূত্র: Subject + be verb + verb-এর past participle + complement.Active: Honey tastes sweet.Passive: Honey is sweet when it is tasted. (১ নম্বর সূত্র)or, Honey is tasted sweet. (২ নম্বর সূত্র)Active: The bed feels soft.Passive: The bed is soft when it is feltor, The bed is felt soft.Active: This story reads funny.Passive: This story is funny when it is read.or, This story is read funny. Reflexive Verb Rule: যে verb-এর subject এবং object একই ব্যক্তি তাকে reflexive verb বলে এবং object-টিকে reflexive object বলে। একে subject করা যায় না। একে by-এর পরেই রেখে দিতে হয়। যেমন:Active: He hurt himself .Passive: He was hurt by himself .Active: She killed herself .Passive: She was killed by herself .Active: He poisoned himself .Passive: He was poisoned by himself . Factitive object Rule: যেসব object ক্ষণস্থায়ী অর্থাৎ মানুষের মতামতের ওপর যাদের স্থায়িত্ব নির্ভর করে সেসব object-কে factitive object বলে। এদের স্থায়িত্ব স্বল্প বিধায় এদেরকে বাক্যের subject করা যায় না। তাই এদের পূর্ববর্তী object-কে subject করে passive voice করতে হয়। যেমন:Active: We made him captain .Passive: He was made captain by us.# Captain was made him by us. হবে না।Active: We call him a fool.Passive: He is called a fool by us.# A fool is called him by us. হবে না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল