জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি ও বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Pronounপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের এনসিটিবি কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নং grammar itemটি আলোচনা করা হলো। নিয়মিত অনুশীলন করলে pronoun বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। Personal Pronoun এবং Possessive-এর দুটি রূপ আছে। যথা: (i) কতগুলো noun-এর আগে বসে adjective-এর মতো ব্যবহূত হয়। সেগুলো হলো: my, or, your, his, her, their, its. এগুলোকে বলা হয় prominal adjective বা possessive adjective. যেমন: This is my pencil. This is your book.(ii) mine, ours, yours, here, their verb-এর পরে বসে এবং pronoun-এর মতো আচরণ করে। এদের বলা হয় possessive Pronoun. এ ক্ষেত্রে শেষে কোনো noun ব্যবহূত হয় না। যেমন: The pen is mine. Those books are theirs ইংরেজি ভাষা ব্যবহার করার সময় ‘it’ pronounটি সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগানো হয়। ডান পাশে এর একটি ধারণাচিত্র ছক আকারে দেওয়া হলো:Personal pronoun ব্যবহারের একটি ব্যতিক্রমী নিয়ম: কোনো sentence-এ Subject হিসেবে First person, Second person এবং Third person ব্যবহূত হলে সে ক্ষেত্রে যথাক্রমে Second person, Third person ও First person বসে । যেমন You, he and I must do our duties.কিন্তু ‘দোষ স্বীকার করা’ বোঝালে প্রথমে first person, পরে second person এবং সবশেষে third person বসে। যেমন: You and Lima are guilty. বিষয়টি স্মরণ রাখার জন্য মনে রাখতে হবে যে সাধারণভাবে যেকোনো Sentence-এ Person গুলো ‘২৩১’ হিসাবে বসে। কিন্তু ‘দোষ বোঝালে তা ১২৩’ হয়ে যায়।# Noun বা pronoun-এর সঙ্গে first person যুক্ত থাকলে পরে ব্যবহূত pronoun টি first person-এর plural রূপে বসে। যেমন: He and I did our best, কিন্তু second person যুক্ত হলে pronoun টি second person-এর হয়। যেমন: You and your friends are responsible for your evil motives.2. Demonstrative Pronoun: যে pronoun ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে তাকে Demonstrative pronoun বলে। (A demonstrative pronoun demonstrates or points out some persons or things and stands for it.) যেমন: This, these, that, those etc.These mangoes are ripe. That is our village. This is a girl. এখানে This, That, These শব্দগুলো pen, umbrella, balls-এর পরিবর্তে বসে আবার এদেরই নির্দেশ করেছে। তাই এগুলো Demonstrative pronoun.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল