সিনিয়র ইংরেজি শিক্ষক, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা Tense প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের Tense অংশ থেকে মৌলিক বিষয়গুলো আলোচনা করব।Tense (কাল): Tense অর্থ কাল বা সময়। কোনো কাজ সম্পাদনের সময়কে tense বলে। ল্যাটিন শব্দ ‘tempus’ থেকে tense শব্দটি এসেছে। tempus অর্থ সময়।Tense-এর প্রকারভেদ: Verb-এর কাজ অনুযায়ী tense প্রধানত তিন প্রকার। যথা: ১) Present tense (বর্তমান কাল) ২) Past tense (অতীত কাল) ৩) Future tense (ভবিষ্যৎ কাল)১. Present tense (বর্তমান কাল): যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে। যেমন: I go to school, He writes a letter, He draws a picture. ২. Past tense (অতীত কাল): যে কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে verb-এর past tense বা অতীত কাল বলে। যেমন: I went to school. He wrote a letter yesterday. He drew a picture.৩. Future tense (ভবিষ্যৎ কাল): ভবিষ্যৎ কালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে, তাকে verb-এর future tense বা ভবিষ্যৎ কাল বলে। যেমন: I shall buy a pen. I shall go to Dhaka. They will play football etc. প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা: ১) Indefinite (অনির্দিষ্ট) ২) Continuous (চলতি অবস্থা) ৩) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা) ও ৪) Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)Present tense (বর্তমান কাল)১. Present indefinite tense: বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে verb-এর present indefinite tense হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও present indefinite tense হয়। গঠন প্রণালি: Subject-এর পর মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়। যেমন: 1) We live in Bangladesh. 2) The sun rises in the east. 3) Birds fly in the sky. 4) The rose smells sweet. 5) He does not sleep by day. 6) Does Ram not drink tea? ২. Present continuous tense: বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর present continuous tense হয়। গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়। যেমন: 1) Mother is telling a story 2) The dog is barking. 3) Tuli is singing a song. 4) I am seeing a bird. 5) Now it is not raining. 6) Rahim is catching fish. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল