Voiceপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি বিষয়ের গ্রামার অংশের voice change নিয়ে আলোচনা করব। Interrogative sentence # Voice change করার ক্ষেত্রে নিচের সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করবে।Interrogative sentence: এই sentence-এ যখন do, does বা did দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করে তখন subject-এর number, person ও tense অনুযায়ী পরিবর্তিত subject-এর পূর্বে ‘to be verb’ বসিয়ে Passive voice করতে হয়। যেমন:Active : Do you like the book?Passive : Is the book liked by you?Active : Does he like the snake?Passive : Is the snake liked by him?Active : Did he beat the boy?Passive : Was the boy beaten by him?Active : Did he laugh at the poor?Passive : Were the poor laughed at by him?Rule: Interrogative বাক্যে ব্যবহূত বিভিন্ন tense-এর সাহায্যকারী ক্রিয়া দ্বারা বাক্য শুরু হলে passive voice করার সময় tense অনুযায়ী সাহায্যকারী verb পরিবর্তিত subject-এর পূর্বে ব্যবহার করতে হয় এবং voice change-এর অন্যান্য নিয়ম পূর্বের মতোই থেকে যায়। যেমন:Active: Has he done it?Passive: Has it been done by him?Active: Had he finished the work?Passive: Had the work been finished by him?Active: Was he making a doll?Passive: Was a doll being made by him?Rule: Who দ্বারা active voice শুরু হলে একে passive voice করার সময় বাক্যের প্রথমে by whom ব্যবহার করতে হয়। যেমন:Active: Who spoke it?Passive: By whom was it spoken?Active: Who does?Passive: By whom is it done?Active: Who has broken the pencil?Passive: By whom has the pencil been broken?Active: Who is doing it?Passive: By whom is it being done?Rule: What দ্বারা কোনো প্রশ্নবোধক active বাক্য আরম্ভ হলে passive voice করার সময় what ঠিক থাকে। যেমন:Active: What does Meena seek?Passive: What is sought by Meena?Active: What did you do?Passive: What was done by you?Rule: Whom দ্বারা কোনো প্রশ্নবোধক active voice শুরু হলে তাকে passive voice করার সময় who বাক্যের প্রথমে ব্যবহার করতে হয়। যেমন: Active: Whom do you want?Passive: Who is wanted by you?Active: Whom does he seek?Passive: Who is sought by him?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল