Conjunctionপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশ থেকে ‘কনজাংশন’ নিয়ে আলোচনা করবো। Conjunction :যে Word দুই বা ততোধিক word বা sentence- কে যুক্ত করে তাকে Conjunction বা সংযোজক অব্যয় বলে। Word গুলো হলো, And, but, for, or, nor, also, after, because, unless, while etc. ‘Conjunctions are words that join together words, phrases or sentences.’Conjunction-এর প্রকারভেদ:Conjunction সাধারণত তিন প্রকার। যথা:1. Coordinating or Coordinative Conjunction 2. Subordinating or Subjective Conjunction 3. Correlative conjunction Coordinating Conjunction :যেসব Conjunction দুই বা ততোধিক সমশ্রেণীর (of equal rank) clause-কে যুক্ত করে তাদের Coordinating Conjunction বলে। যেমন:a. Rana studied hard and passed the exam. b. Walk fast or you will miss the train. ওপরের বাক্য দুটিতে and এবং or হলো coordinating conjunction কারণ এরা দুটি সমশ্রেণীর Clause-কে যুক্ত করেছে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সমশ্রেণীর clause বলতে কী বোঝানো হয়েছে। এই বিষয়টিকে ভালোভাবে জানতে হবে। প্রথম বাক্য Rana studied hard এবং (he) passed the exam এই দুটি হলো Clause যাদের and যুক্ত করেছে। এরা সমশ্রেণী Clause কারণ এরা প্রত্যেকেই স্বাধীন; প্রত্যেকেই আলাদা বাক্য হিসেবে ব্যবহূত হতে পারত; অন্যটির সাহায্য নেয়ার দরকার হতো না। যেমন: a. Rana studied hard (রানা কঠোর পড়ালেখা করেছিল।) b. Rana passed the exam (রানা পরীক্ষায় পাস করেছিল।)দুটি বাক্যই স্বয়ংসম্পূর্ণ। এ দুটিই আমাদের ওপরের প্রথম উদাহরণে clause হিসেবে ব্যবহূত হয়েছে। আবার দ্বিতীয় উদাহরণে ব্যবহূত clause দুটিকেও দুটি আলাদা বাক্যে পরিণত করা যায়, একটির অর্থকে প্রকাশ করতে অপরটির সাহায্যের দরকার হয় না। যেমন: a. Walk fast. (দ্রুত হাঁট।)b. You will miss the train. (তুমি ট্রেন ফেল করবে।)এই দুটি স্বাধীন (independent) বাক্যই আমাদের ওপরে দ্বিতীয় উদাহরণে clause হিসেবে or (নইলে) দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝলাম, কেন clause গুলোকে স্বাধীন ও সমশ্রেণীর বলা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা এটাও জানলাম, and এবং or হলো coordinating conjuncation. আরেকটি জিনিস জেনে রাখো, এরূপ coordinating conjunction দ্বারা যুক্ত clause গুলোকে বলে coordinate clause.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল৩১তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার প্রস্তুতিমডেল টেস্ট—৬-এর সঠিক উত্তর1.b 2.d 3.a 4.d 5.c 6.b 7.c 8. d 9. a 10.b 11.a 12.c 13.c 14. c 15. d 16.c 17.a 18.a 19.d 20.b