জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা ও ব্যাকরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ভাষা ও ব্যাকরণ অংশের ওপর আলোচনা করা করব। সাধুরীতির বৈশিষ্ট্য: ১. পূর্ণ ক্রিয়াপদ। যেমন: পড়িতেছি, যাইতেছি।২. পূর্ণ সর্বনাম। যেমন: উহারা, উহাদের।৩. অব্যয়ে তৎসমরূপ। যেমন: তথাপি, যদ্যপি।৪. তৎসম শব্দবহুল ও গুরুগম্ভীর।চলিতরীতির বৈশিষ্ট্য: ১. সংক্ষিপ্ত ক্রিয়াপদ। যেমন: পড়ছি, খাচ্ছি।২. সংক্ষিপ্ত সর্বনাম। যেমন: ওরা, ওদের।৩. অব্যয়ের তদ্ভবরূপ। যেমন: তবু, যদিও।৪. তদ্ভব শব্দবহুল তথা উচ্চারণে হাল্কা।সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য: সাধু ও চলিতরীতির মধ্যে নানা দিক থেকে পার্থক্য আছে। উভয়ের বৈশিষ্ট্য থেকে পার্থক্য জানা যায়। এই দুই রীতির পার্থক্য প্রধানত ক্রিয়াপদ ও সর্বনামের মধ্যে। অন্যান্য দিকেও কিছু পার্থক্য রয়েছে।সাধু ভাষা ও চলতি ভাষার মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:১. সাধুরীতিতে ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহূত হয়। যেমন; খাইতেছি, পড়িতেছি ইত্যাদি। চলিতরীতিতে ক্রিয়াপদ সংক্ষিপ্তরূপে ব্যবহূত হয়। যেমন: খাচ্ছি, পড়ছি ইত্যাদি।২. সাধুরীতিতে সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহূত হয়। যেমন: তাহারা, তাহাদের ইত্যাদি। অন্যদিকে চলিতরীতিতে সর্বনাম পদ সংক্ষিপ্তরূপে ব্যবহূত হয়। যেমন: তারা, তাদের ইত্যাদি। ৩. সাধুরীতিতে তৎসম বা সংস্কৃত শব্দ বেশি ব্যবহূত হয়। যেমন: দন্ত, পৃষ্ঠ ইত্যাদি। অন্যদিকে চলিতরীতিতে তদ্ভব শব্দ বেশি ব্যবহূত হয়। যেমন: দাঁত, পিঠ ইত্যাদি। এ কারণে সাধুরীতি গুরুগম্ভীর শব্দ ব্যবহারে গাম্ভীর্যপূর্ণ এবং চলিতরীতি হালকা শব্দ ব্যবহারের ফলে হালকা চালের অধিকারী। চলিতরীতিতে দেশি ও বিদেশি শব্দ বেশি ব্যবহূত হয়।৪. সাধুরীতিতে অনুসর্গ ‘হইতে’, ‘থাকিয়া’ প্রভৃতি পূর্ণরূপে প্রয়োগ হয়। অন্যদিকে চলিতরীতিতে তা ‘হতে’, ‘থেকে’ প্রভৃতি ছোট আকারে ব্যবহূত হয়। ৫. অব্যয় ব্যবহারের ক্ষেত্রে সাধুরীতিতে তৎসম এবং চলিতরীতিতে তদ্ভবরূপ বর্তমান থাকে। যেমন: সাধুরীতিতে ‘তথাপি’, ‘যদ্যপি’ এবং চলিতরীতিতে ‘তবু’, ‘যদি’ প্রভৃতি রূপে ব্যবহূত হয়।৬. ধ্বনি পরিবর্তন সাধুরীতিতে কম, চলিতরীতিতে বেশি। সে জন্য সাধুরীতি কৃত্রিম ও পুরোনো এবং চলিতরীতি জীবন্ত ও আধুনিক। # সাধু ও চলিতরীতির ক্রিয়াপদের পার্থক্যের কিছু নমুনা: সাধু চলিত পড়িতেছি পড়ছি পড়িয়াছি পড়েছি পড়িল পড়লপড়িও পড়োপড়িতাম পড়তাম পড়িয়াছিলাম পড়েছিলাম পড়িব পড়ব পড়িতে থাকিব পড়তে থাকব# সাধু ও চলিতরীতিতে সর্বনাম পদের পার্থক্যের কিছু নমুনা: সাধু চলিত আমাদিগের আমাদের কাহাদিগের কাদের তোমাদিগের তোমাদের তাহাদিগের তাদের তাহাদের তাদেরতাহারা তারাতাহাকে তাকেতাহা তাতাহাতে তাতে কাহাকে কাকে কাহারা কারা যাহাকে যাকে যাহারা যারাইহাদিগের এদের যাহাদিগের যাদের উহাদের ওদের উহারা ওরা যাহাদের যাদের উহাদিগের ওদের # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল