জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগধারাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের নির্বাচিত কিছু বাগধারা অনুশীলন করব। কংস মামা (নির্মম আত্মীয়)—কংস মামার হাত থেকে উদ্ধার না পেলে আর বাঁচা নেই, জীবন যায় যায়।কড়ায় গণ্ডায় (পুরোপুরি)—আপনার পাওনা আমি কড়ায় গণ্ডায় মিটিয়ে দেব; চিন্তা করবেন না।কাকভূষণ্ডী (দীর্ঘজীবী ব্যক্তি)— কায়কোবাদ প্রায় একশ বছর বেঁচে কাকভূখণ্ডী হয়ে বেঁচে আছেন।কাঁচা বাঁশে ঘুণ ধরা (অল্প বয়সে বিগড়ানো)—শিশুকাল থেকে ছেলেদের দিকে নজর না রাখলে কাঁচা বাঁশে ঘুণ ধরবে।কাঁচা পয়সা (নগদ প্রচুর উপার্জন)—ভালো ডাক্তার হতে পারলে কাঁচা পয়সার অভাব নেই।কেতাদুরস্ত (পরিপাটি)—ওহে বাবু, শুধু কেতাদুরস্ত হলেই চলবে না, কিছু বিদ্যাও থাকতে হবে।কাঁটা দিয়ে কাঁটা তোলা (শত্রু দ্বারা শত্রু নাশ)—শত্রুকে দিয়ে শত্রু জব্দ করেছে সে। তার জানা আছে, কী করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়।খাতির জমা (নিরুদ্বিগ্ন)—পেনশনের পুরো টাকা পেয়ে রহিম সাহেব নিশ্চিন্ত। এখন তার খাতির জমা হয়ে বসার সময়।খিচুড়ি পাকানো (জটিল করা)— দেখ বাপু, কী বলবে সোজাসাপটা বলে ফেল, খিচুড়ি পাকিও না।খয়ের খাঁ (ধামাধরা)—মীরজাফর ইংরেজদের খয়ের খাঁ হওয়ায় দেশবাসীর কাছে ঘৃণার পাত্র হয়েছিলেন।খাল কেটে কুমির আনা (বিপদ ডেকে আনা)—ওর মতো বদমায়েশ লোককে স্থান দিয়ে আমি যেন খাল কেটে কুমির এনেছি, ওর জন্যই আমাকে বিপদে পড়তে হলো।গোল্লায় যাওয়া (নষ্ট হওয়া)—ক্যাপ্টেন সাহেবের অমন তুখোড় ছেলে গোল্লায় গিয়েছে, সে চুপে চুপে নেশা করে।গভীর পানির মাছ (ধূর্ত)—রহমত আলী তো গভীর পানির মাছ, তার মর্ম বোঝা মুশকিল।গদাই লশকরি চাল (আলসেমি)—ওহে, তাড়াতাড়ি হাত চালাও, অমন গদাই লশকরি চালে কাজ করলে সব পণ্ড হবে।গোকুলের ষাঁড় (বেকার, ভবঘুরে)—চৌধুরী সাহেবের মেজো ছেলেটি লেখাপড়াও শেখেনি, অপর কোনো কাজকর্মও করে না, গোকুলের ষাঁড় হয়ে সারা দিন ঘুরে বেড়ায়।গৌরচন্দ্রিকা (ভূমিকা)—গৌরচন্দ্রিকা না করে আসল কথা বলো, বাপু।গাছে কাঁঠাল গোঁফে তেল (প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন)—তোমার চাকরি হলে তবে তুমি খাওয়াবে, আমাদের সেই আশায় বসে থাকতে হবে। এ যে গাছে কাঁঠাল গোঁফে তেলের ব্যাপার।গোড়ায় গলদ (শুরুতেই ভুল)—ওহে, তোমার দিন তো খারাপ, তা নইলে কি গোড়ায় গলদ হয়?গড্ডলিকা প্রবাহ (অন্ধকারে অনুসরণ)—গড্ডলিকা প্রবাহে ভেসে বেড়ালে জীবনে কিছুই করতে পারবে না।গরিবের ঘোড়ারোগ (অবস্থার অতিরিক্ত চাওয়া)—গরিবের ঘোড়ারোগ ভালো নয়।গরু খোঁজা করা (তন্নতন্ন করে খোঁজা)—তোমাকে গতকাল বাজারে গরু খোঁজা করে খুঁজেছি।গা-ঢাকা (আত্মগোপন)—সন্ত্রাসীরা গা-ঢাকা দিয়েছে।গা তোলা (নড়েচড়ে ওঠা)—সারা দিন আড্ডা দিয়ে সাব্বিররা এবার গা তুলল।গায়ের ঝাল ঝাড়া (শোধ নেওয়া)—আর কিছু পারে বা না পারে, কুকথায় পঞ্চমুখ হয়ে সে গায়ের ঝাল ঝাড়তে পারবে।গায়ে পড়া (অযাচিত)—তোমার গায়ে পড়ে কথা বলায় কী আসে-যায়, আমরা মোটেই তাতে কোনো গুরুত্ব দিই না।গুড়ে বালি (আশায় নিরাশ হওয়া)—তুমি কি মনে করেছ যে, আমার কাছে টাকা ধার পাবে, সে গুড়ে বালি।