জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিস্তম্ভপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘স্মৃতিস্তম্ভ’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও।‘আবার ফুটেছে দ্যাখ কৃষ্ণচূড়া থরে থরে, শহরে পথেকেবল নিবিড় হয়ে কখনও মিছিলে কখনও বাএকা হেঁটে যেতে মনে হয়, ফুল নয় ওরাশহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ, স্মৃতির গল্পে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।’ প্রশ্ন: ক. ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটির পটভূমি কী?প্রশ্ন: খ. হিমালয় থেকে সাগর অবধি—কোন অর্থে ব্যবহূত হয়েছে?প্রশ্ন: গ. ভাষা শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে আমাদের চেতনাকে কীভাবে জাগ্রত রাখতে হবে, ‘স্মৃতিস্তম্ভ’ কবিতার অনুসরণে তা ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. উদ্দীপকে বায়ান্নর ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি যে প্রগাঢ় শ্রদ্ধাবোধটুকু ফুটে উঠেছে, ‘স্মৃতিস্তম্ভ’ কবিতার আলোকে তা মূল্যায়ন করো। উত্তর: ক. প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক আলাউদ্দীন আল আজাদ রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত।উত্তর: খ. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী এ দেশের হাজার হাজার তরুণ সেনা বুকের রক্ত ঢেলে আমাদের জন্য মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করে গেছেন। মাতৃভাষার জন্য এই রক্তক্ষয়ী সংগ্রাম যুগ যুগ ধরে পৃথিবীব্যাপী মানুষের কাছে এক বিরল ঘটনা। ভাষার জন্য কোনো জাতি এভাবে অকাতরে জীবন দান করতে পারে, তা নজিরবিহীন। তবে এর পেছনে যাঁদের অবদান সমগ্র জাতির হূদয়ে স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে, তাঁরা এ দেশেরই আপামর জনতা। তৎকালীন পাকিস্তানি স্বৈরশক্তি চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। কিন্তু বাঙালি সে দাবি মেনে না নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তাদের অন্যায় দাবিকে নস্যাৎ করতে। হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অর্থাৎ দেশজুড়ে উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়েছিল এ আন্দোলনের অগ্নিশিখা। প্রতিটি বাঙালি এক ও অভিন্ন সত্তায় নিজেদের উৎসর্গ করেছিল। কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, শুধুই ভাষার জন্য আপামর জনতা দেশের প্রতিটি প্রান্ত থেকেই ছুটে এসেছিল। এ জন্যই কবি বলেছেন— হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে উঠে এক পতাকার রং সেদিন প্রতিটি বাঙালিই এক পতাকার তলে সমবেত হয়েছিল নিজেদের মাতৃভাষার মর্যাদাকে অক্ষুণ্ন রাখতে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল