জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম প্রেত্রর ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ নিয়ে আলোচনা করব। ঘ. ‘বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটিই ছিল বাঙালি জাতির স্বাধীনতাযুদ্ধে জয়লাভের মূলমন্ত্র— কথাটির যথার্থতা নিরূপণ করো। উত্তর: ঘ. বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধিকার আদায়ে আপসহীন এক ব্যক্তিত্ব। পাকিস্তানি সামরিক জান্তাদের সীমাহীন অন্যায় ও অপশাসনের বিরুদ্ধে তিনিই সোচ্চার করে তুলেছিলেন বাঙালি জাতিকে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের নামে টালবাহানা শুরু করে। ১৯৭১ সালের ৩ মার্চ তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেও কোনো কারণ ছাড়াই তা স্থগিত করেন। এই ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনেই পূর্ব পাকিস্তানের সর্বত্র বিক্ষোভের ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের সাতই মার্চ রমনা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু লাখ লাখ মানুষের সম্মুখে বজ্রকণ্ঠে স্বৈরশাসনের নিগড় থেকে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতাসংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধুর এই ভাষণের মধ্যেই সেদিন সূচিত হয়েছিল আমাদের স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। সেদিন কৃষক-শ্রমিক, মজুর, বুদ্ধিজীবী, শিশু-কিশোর-নারী—সবাই সমবেত হয়েছিল বাঙালির মহান নেতার বক্তব্য শোনার জন্য। তাঁর কণ্ঠ-নিঃসৃত মহান স্বাধীনতার বাণী বাংলার মানুষের মনে জাগিয়েছিল মুক্তির আকাঙ্ক্ষা। ফলে বাঙালি স্বাধিকার আন্দোলনের অনুপ্রেরণা লাভ করল। তাদের মধ্যে নবচেতনার উন্মেষ ঘটল। অবশেষে সর্বস্তরের বাঙালি দীর্ঘ নয় মাস প্রাণপণ যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করল। এ দৃষ্টিকোণ থেকে বিচার করলে বলা যায়, বঙ্গবন্ধুর সাতই মার্চের অগ্নিঝরা ভাষণই ছিল স্বাধীনতাসংগ্রামের মূলমন্ত্র। তাই এ ভাষণের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যবহ।