জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্বনি ও বর্ণ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘ধ্বনি ও প্রকরণ’ নিয়ে আলোচনা করব।ধ্বনি কীভাবে তৈরি হয়: মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য কথা বলে। মানুষের ‘কথা’ হলো অর্থযুক্ত কিছু ধ্বনি। কথা বলতে গেলে মানুষের মুখ দিয়ে যেসব ধ্বনি বের হয় তার অবশ্যই অর্থ থাকতে হবে। অর্থযুক্ত ধ্বনিই হলো শব্দ। শব্দ দিয়ে তৈরি করা হয় বাক্য। বাক্যের মাধ্যমে মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পায়। আর তখন তার নাম হয় ভাষা।ভাষা বা মানুষের কথা কতগুলো ধ্বনির সমষ্টি। ধ্বনিগুলো বের হয় মুখ দিয়ে, কিন্তু ধ্বনির মূল উৎস হলো ফুসফুস। ফুসফুসের কাজ মানুষের শ্বাস-প্রশ্বাস নেওয়া ও ছাড়া। সে কারণে ফুসফুস থেকে বাতাস বাইরে বের হয়ে আসে। বাতাস বের হওয়ার সময় মুখে ধ্বনির সৃষ্টি হয়। ফুসফুস থেকে বাতাস গলনালি, মুখ, নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে। মুখে যে ধ্বনি উচ্চারিত হয় তার পেছনে কাজ করে ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাস। ফুসফুস থেকে বাতাস স্বরতন্ত্রীর মাধ্যমে বেরিয়ে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় ঘষা লাগে। ফলে মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়। বাগ্যন্ত্রের সঙ্গে ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাসের স্পর্শের দ্বারা ধ্বনির সৃষ্টি হয়ে থাকে। ধ্বনি ফুসফুস থেকে আসে না, ফুসফুস থেকে আসে বাতাস আর এই বাতাসের আঘাতেই তৈরি হয় ধ্বনি। ধ্বনি তৈরির জন্য সহায়তা করে বাগ্যন্ত্র। বাগ্যন্ত্রের বিভিন্ন অংশের নাম অনুসারে ধ্বনি বা বর্ণের নামকরণ করা হয়েছে। যেমন: বাগ্যন্ত্র অন্য নাম ধ্বনি বা বর্ণের নাম নাক নাসিকা নাসিক্য বর্ণ তালু - তালব্য বর্ণ জিভ জিহ্বা জিহ্বামূলীয় বর্ণ মাড়ির একটি অংশ মূর্ধা মূর্ধন্য বর্ণ দাঁত দন্ত দন্ত্যবর্ণ ঠোঁট ওষ্ঠ ওষ্ঠ্যবর্ণ স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা এবং উদাহরণ:ধ্বনি: মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাকপ্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। অর্থাৎ বাগ্যন্ত্র ও ফুসফুসতাড়িত বাতাসে মিলে যেসব আওয়াজ হয়, তার নাম ধ্বনি। তবে ভাষার ক্ষেত্রে এ ধ্বনিকে অর্থযুক্ত হতে হয়।ফুসফুস থেকে আগত বাতাস গলনালি, মুখবিবর বা নাক দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মুখের বিভিন্ন জায়গায় ঘষা বা আঘাত লাগে। এই ঘষা লাগার জায়গা, ধরন ও পরিমাণ বিভিন্ন ধ্বনির সৃষ্টি করে। লক্ষ করা যায়, কোনো কোনো ধ্বনির উচ্চারণে ফুসফুসতাড়িত বাতাস সোজা বাধা না পেয়ে বেরিয়ে যায়। আবার কখনো কখনো বাতাস মুখের নানা জায়গায় বাধা পায়। বাধার এই পার্থক্যের দিক থেকে ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন: ১. স্বরধ্বনি ২. ব্যঞ্জনধ্বনি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল