জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা ও ব্যাকরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ভাষা ও ব্যাকরণ অংশের ওপর আলোচনা করব। সাধুরীতির উদাহরণ: ১. চলন্ত বাস হইতে এক জায়গায় দেখিতে পাইতেছি, রাস্তা ধরিয়া বিপরীত দিক হইতে সামনে আগাইয়া আসিতেছে যেন রাশি রাশি জোনাকি পোকা। ২. কয়েক দিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল, দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল।৩. সেবার তাহাদের রাঙা গাইয়ের বাছুর হারাইয়াছিল। নানা জায়গায় খুঁজিয়া দুই-তিন দিন ধরিয়া কোথাও পাওয়া যায় নাই। চলিতরীতির উদাহরণ:১. তারপর থেকে বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি চলে এসেছে নানা ধারায় বিচিত্র রূপে। তার মধ্যে প্রধান ধারাটি হচ্ছে গীতিকবিতা। ২. বাইরের ছবি দেখে, কাঠের অক্ষর দিয়ে খেলা করতে করতে শব্দ তৈরি করতে শেখে। ৩. জমি থেকে পাট কেটে ফেলার পরও ঝামেলা পোহাতে হয় অনেক।আঞ্চলিক ভাষারীতি:আগেই বলেছি, দেশের অঞ্চলভেদে মুখের ভাষার যে আলাদা আলাদা রূপ দেখা যায়, তাকে আঞ্চলিক ভাষা বলে। কোনো একটি ভাষা কোনো বড় অঞ্চলে অনেক লোকের মুখের ভাষা হয়ে থাকে। সেই বড় অঞ্চলটির ভিন্ন ভিন্ন অংশে এই ভাষার বেশ পরিবর্তন ও পার্থক্য দেখা যায়। অঞ্চলবিশেষে প্রচলিত ভাষাকে বলা হয় আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষাকে উপভাষাও বলা হয়ে থাকে। মুখে মুখে যেসব কথা বলা হয়, তা দেশের সব এলাকায় এক রকম নয়। অঞ্চলের বৈশিষ্ট্য নিয়ে মুখের কথার মধ্যে ভিন্নতার সৃষ্টি হওয়ায় অঞ্চলের প্রচলিত ভাষাকে আঞ্চলিক ভাষা নাম দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট—এসব বৃহত্তর জেলার নিজস্ব ভাষারীতিতে আঞ্চলিক ভাষার পার্থক্য বোঝা যায়। আঞ্চলিক ভাষা এক অঞ্চলে এক রকম, অন্য অঞ্চলে অন্য রকম। লিখিত ভাষার যেমন একটা নির্দিষ্ট রূপ আছে, আঞ্চলিক ভাষায় তা নেই। এর ফলে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের বুঝতে অসুবিধা হয়।আঞ্চলিক ভাষারীতির নমুনা: চলিত আঞ্চলিক করে কর‌্যা হয়ে হয়্যা করব করবাম বলে বইল্লা উঠে উইঠঠা ঘরে গরত বলব বলিমু, কমু আমাদের আমরার, হামার তোমাদেরকে তোমরারে খেতাম খাইতাম তিনি তাইন আমি মুই, আঁই আমাদের আমাগো, মোগো।