বাবরের মহত্ত্বপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘বাবরের মহত্ত্ব’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরেমায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুরেকাঁদিতেছে আর দুখিনী মাতা ছেলেরে ভুলাতে হায়,উনানে শূন্য হাঁড়ি চড়াইয়া কাঁদিয়া অকূলে চায়।শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতেবায়তুল-মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে,বলিলে, ‘এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে,আমি লয়ে যাব বহিয়া এসব দুখিনী মায়ের ঘরে’।ক. কবি কালিদাস রায়কে কী উপাধিতে ভূষিত করা হয়? খ. কারা বাবরের প্রতিদ্বন্দ্বী ছিল? তাদের কী পরিণতি হয়েছিল? গ. উদ্দীপকটিতে খলিফা হজরত ওমর (রা.)-এর যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তার সঙ্গে সম্রাট বাবরের চরিত্রের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। ঘ. ‘উদ্দীপকটিতে ‘বাবরের মহত্ত্ব’ কবিতার সামগ্রিক ভাবকে প্রকাশ করেনি’—বাবরের মহত্ত্ব কবিতার আলোকে কথাটি বিশ্লেষণ করো। উত্তর: ক. কবি কালিদাস রায়কে কবি হিসেবে স্বীকৃতিস্বরূপ ‘কবিশেখর’ উপাধিতে ভূষিত করা হয়।উত্তর: খ. বিশাল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করার আগে পর্যায়ক্রমে পাঠান বাদশাহ লোদী, রাজপুত রাজা সংগ্রাম সিংহ এবং দৌলত খানকে পরাজিত করে সমগ্র উত্তর ভারত নিজের অধিকারে নিয়ে আসে। এরা সবাই ছিল বাবরের প্রতিদ্বন্দ্বী। দৌলত খাঁ বাবরকে ভারত আক্রমণের আহ্বান জানিয়েছিলেন। রাজপুত যুবক রণবীর চৌহান ও স্বদেশের সম্মান রক্ষার্থে বাবরকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সেও ছিল বাবরের প্রতিপক্ষ। এসব শত্রুকে মোকাবিলা করেই বাবর একজন সফল সম্রাট হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করেছিলেন।সম্রাট বাবরকে যারা প্রতিদ্বন্দ্বী ভেবেছিল, শেষ পর্যন্ত তারা কেউই বাবরের বীরত্বের সম্মুখে টিকে থাকতে পারেনি। পানিপথের প্রান্তরে এক যুদ্ধে পাঠান বাদশাহ ইব্রাহিম লোদী বাবরের হাতে পরাজিত ও নিহত হন। এরপর খানুয়ার প্রান্তরে মেবার রাজ্যের অধিপতি সংগ্রাম সিংহকেও বাবর পরাজিত করলেন। দৌলত খাঁও বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ বাবরের হাতে প্রাণ হারান। অতপর চিতোরের তরুণ যোদ্ধা বাবরের মহানুভবতায় মুগ্ধ হয়ে বাবরের পদতলে আত্মসমর্পণ করে। এভাবে একে একে বাবরের সমস্ত প্রতিদ্বন্দ্বীরই করুণ পরিণতি ঘটেছিল।উত্তর: গ. উদ্দীপকে খলিফা হজরত ওমর (রা.)-এর প্রজাদরদি মনোভাবটুকু ফুটে ওঠেছে। খলিফা হজরত ওমর (রা.) রাতের অন্ধকারে ছদ্মবেশে প্রজাদের দুঃখ-দুর্দশা দেখার জন্য রাজপথে ঘুরতেন। একদিন এক অসহায় জননীর সামনে বসা ক্ষুধাতুর দুটি শিশুর আর্তনাদে তাঁর হূদয় বিগলিত হলো। তিনি তখনই ছুটে গিয়ে বায়তুল-মাল থেকে প্রয়োজনীয় খাবার সামগ্রী নিজ পিঠে বহন করে দুঃখিনী মায়ের ঘরে হাজির হলেন। এত বড় একজন খলিফা হয়েও নিজের বোঝা তিনি নিজেই বহন করলেন। প্রজাদের প্রতি তার এই দায়িত্ববোধ ধনী-দরিদ্র-নির্বিশেষে একই রূপে প্রকাশ পেত। সম্রাট বাবরও মুঘল সম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও সব সময় তিনি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকতেন। একবার এক মেথরের শিশুকে মত্ত হাতির কবল থেকে রক্ষার জন্য তিনি নিজ জীবন বিপন্ন করে রাজপথে নেমে গিয়েছিলেন। সবাই তাকে ধিক্কার দিলেও তিনি আপন কর্তব্য থেকে এতটুকু বিচলিত হননি বা মেথরের শিশু বলে একটুও ঘৃণা করেননি। শিশুটিকে ফিরে পেয়ে হতভাগ্য মা বাবরের প্রতি কৃতজ্ঞতায় আবদ্ধ হয়। সাধারণ প্রজাদের সমস্যা দূর করার জন্য তিনিও ছদ্মবেশে রাজ্যমধ্যে ঘুরে বেড়াতেন। একজন প্রজারঞ্জক শাসক হিসেবে তিনি ছিলেন অসাধারণ মনের অধিকারী। তাঁর রাজ্যে হিন্দু-মুসলমান, উঁচু-নিচু কোনো ভেদাভেদ ছিল না। তাই বলা যায়, খলিফা হজরত ওমর (রা.)-এর সঙ্গে সম্রাট বাবরের সাদৃশ্য হলো, দুজনই ছিলেন প্রজাবৎসল এবং অনুপম ব্যক্তিত্বের অধিকারী। এখানে তাদের দুজনের চরিত্রে সাম্যবাদিতার দিকটি ফুটে উঠেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল