জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরক্রিয়ার কাল  প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা ২য় পত্র থেকে ‘ক্রিয়ার কাল’ নিয়ে আলোচনা।মনোভাব প্রকাশের জন্য বাক্যের ক্রিয়াপদ দিয়ে বিভিন্ন কালের পরিচয় দেওয়া হয়। বর্তমান, অতীত বা ভবিষ্যৎ এই তিন কালে ক্রিয়াপদ কাজের নির্দেশ করে। একটি উদাহরণ দেওয়া যেতে পারে: ১। মিলি পড়ে। ২। মিলি পড়েছে। ৩। মিলি পড়বে।প্রথম বাক্যে ‘পড়া’ ক্রিয়াটি বর্তমান কালে সম্পন্ন হয়। দ্বিতীয় বাক্যে ‘পড়েছে’ বলে অতীতে পড়া হয়েছে এমন ভাবের প্রকাশ ঘটানো হয়। তৃতীয় বাক্যে ভবিষ্যতে বা আগামী দিনে পড়ার কথা বলা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে—কোনো কাজ কোনো না কোনো সময়ে করতে হয়। এই সময়কেই সাধারণ ক্রিয়ার কাল বলা হয়। সুতরাং ক্রিয়া যে সময়ে ঘটে, সেই সময়কে ক্রিয়ার কাল বলে।কোনো কাজ সম্পন্ন হওয়ার জন্য যে সময়ের প্রয়োজন পড়ে, তাকে অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিক থেকে বিবেচনা করা যায়। অর্থাৎ কাজ সম্পন্ন হওয়ার সময় ‘এখন হচ্ছে’, ‘আগে হয়েছে’ বা ‘পরে হবে’—এসব দিক বিবেচনা করলে ক্রিয়ার কালের কথা আসে।ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার— ১. বর্তমান কাল, ২. অতীত কাল ও ৩. ভবিষ্যৎ কাল। ক্রিয়ার কাল বর্তমান কাল অতীত কাল ভবিষ্যৎ কাল১। বর্তমান কাল: যে ক্রিয়া বরাবর হয় বা এখন হচ্ছে তার কালকে বর্তমান কাল বলে। যেমন: খোকা হাসে, রিনি নাচে, রনি পড়ে ইত্যাদি।২। অতীত কাল: যে ক্রিয়া পূর্বে ঘটে গেছে তার কালকে অতীত কাল বলে। যেমন: রানা এসেছিল, খেলা হয়েছে, আমি পড়েছি ইত্যাদি।৩। ভবিষ্যৎ কাল: যে ক্রিয়া পরে ঘটবে তার কালকে ভবিষ্যৎ কাল বলে। যেমন: আমি যাব, রীতা খেলবে। ঝড় আসবে ইত্যাদি। প্রত্যেক কাল আবার চার ভাগে বিভক্ত। যেমন:বর্তমান কাল ১ সাধারণ বা নিত্যবৃত্ত বর্তমান২ ঘটমান বর্তমান৩ পুরাঘটিত বর্তমান৪ বর্তমান অনুজ্ঞাঅতীত কাল ১ সাধারণ অতীত২ ঘটমান অতীত৩ পুরাঘটিত অতীত৪ নিত্যবৃত্ত অতীতভবিষ্যৎ কাল ১ সাধারণ ভবিষ্যৎ২ ঘটমান ভবিষ্যৎ৩ পুরাঘটিত ভবিষ্যৎ৪ ভবিষ্যৎ অনুজ্ঞা# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল