জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্বনি ও বর্ণ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘ধ্বনি ও প্রকরণ’ নিয়ে আলোচনা করব।উষ্মধ্বনি: উষ্ম বা শ্বাস যতক্ষণ থাকে, ততক্ষণ যেসব বর্ণ উচ্চারণ করা যায়, সেগুলোকে উষ্মধ্বনি বলে। বাংলা ভাষায় উষ্মবর্ণগুলো হচ্ছে—শ, ষ, স, হ।অন্তঃস্থধ্বনি: বর্ণমালায় স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যে স্থান পেয়েছে বলে য, র, এবং ল—এ বর্ণগুলোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ।সংযুক্ত ব্যঞ্জনধ্বনি: যেখানে পাশাপাশি দুটি ব্যঞ্জনধ্বনি থাকে এবং তাদের মধ্যে কোনো স্বরধ্বনি থাকে না, সেগুলোর মিলিত রূপকে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি বলে। দুটি বর্ণ যোগ করার সময় অনেক ক্ষেত্রেই এদের আকার বদলে যায়। যেমন:ঞ + চ = ঞ্চ ঞ + জ = ঞ্জক + ষ = ক্ষ জ + ঞ = জ্ঞহ + ম = হ্ম ত + ম = ত্মমৌলিক ও যৌগিক স্বরধ্বনি: গঠন বিচারে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।১. মৌলিক স্বরধ্বনি ও ২. যৌগিক স্বরধ্বনি।মৌলিক স্বরধ্বনি: একটি মাত্র মূল স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি সাতটি।যেমন: অ, আ, ই, উ, এ এ্যা, ও। এগুলোকে বিশ্লেষণ করে ভাগ করা যায় না।লক্ষ করি— বাংলা ভাষায় ‘এ্যা’ ধ্বনিটি আছে, কিন্তু তার জন্য কোনো বর্ণ নেই।যৌগিক স্বরধ্বনি: পাশাপাশি দুটি স্বরধ্বনি তাড়াতাড়ি এবং এক প্রয়াসে উচ্চারণের ফলে তা একটি যুক্ত ধ্বনিতে রূপ নিলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে।যেমন: অ + ই = অই, অ + উ = অউ ইত্যাদি। এসব ধ্বনিকে দ্বিস্বর, সন্ধিস্বর বা যৌগিক স্বরও বলা হয়ে থাকে। বাংলা ভাষায় দুটি যৌগিক স্বরধ্বনিকে একক বর্ণে রূপদান করা হয়েছে। এগুলো হচ্ছে অ + ই = ঐ, অ + উ = ঔ। বাংলা বর্ণমালায় ঐ এবং ঔ এ দুটি যৌগিক বর্ণকে মৌলিক বর্ণের মতো স্থান দেওয়া হয়েছে।কিন্তু বাংলা যৌগিক স্বরধ্বনি মাত্র দুটিই নয়, পঁচিশটি। যেমন:অ + ও = অও - লওঅ + এ = অয় - নয়আ + ই = আই - গাইআ + এ = আয় - খায়আ + উ = আউ - হাউই + ই = ইই - দিইই + উ = ইউ - মিউই + ও = ইও - নিওউ + ই = উই - ছুঁইউ + ও = উও - কুয়োএ + ই = এই - সেইএ + উ = এউ - কেউও + ই = ওই - মইও + ও = ওও - ধোওএ্যা + এ = এ্যায় - দ্যায়এ্যা + ও = এ্যা - ম্যাও।