জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরন্ত আশাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘দুরন্ত আশা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটা নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ. ‘আশাই জীবন, জীবনের শ্রী’—‘দুরন্ত আশা’ কবিতার আলোকে এ বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: ভীরুতা নয়, সাহসিকতার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ‘দুরন্ত আশা’ কবিতাটির এই অন্তর্নিহিত ভাবটুকু বিশ্লেষণ করলে বোঝা যায় আসলে জীবনের শ্রীবৃদ্ধি সাধনের অন্যতম উপায় হলো আশার বীজকে অন্তরে লালন করে সম্মুখের দিকে এগিয়ে যাওয়া। এখানে কবি আরবের বেদুইন জাতির সংগ্রামমুখর জীবন এবং দুঃসাহসিক ভীতিহীন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। বাঙালির ঘরমুখো, উদ্যমহীন ও ভীরুতাকে তিনি সমালোচনা করেছেন। নৈরাশ্যবাদী বাঙালি জাতির এই মূঢ়তা কবির পছন্দ নয়। তিনি চান মরুবাসী আরব বেদুইনদের মতো সংগ্রামী জীবন। তারা বিরূপ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকে। তপ্ত মরুর বুকে ঘোড়া ছুটিয়ে তারা অজানার পথে পাড়ি জমায়। সম্মুখের বাধা-বিপত্তিকে তুচ্ছজ্ঞান করে তারা জীবনকে বিলিয়ে দেয় নতুন নতুন কার্য অনুসন্ধানে। তারা সোৎসাহে জীবনকে জাগিয়ে তুলে কৃতকার্য লাভ করে। অন্ধকার রাতে বর্শা হাতে তারা জীবনের মায়া ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে যায়। অজানাকে জানা, অচেনাকে চেনা এবং প্রকৃতির নিত্য-নতুন রহস্য উদ্ঘাটনে তারা সর্বদাই ব্যস্ত থাকে। অন্তরের উচ্চাশাকে তারা জয়ের লক্ষ্যে আরও বেগবান করে, জীবনের গভীর তাৎপর্যকে অর্থবহ করে তোলে। আরব বেদুইনদের এই যাযাবর জীবন কবিকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। তিনি মনে করেন, নিজের মধ্যে সাহস, উদ্যম আর সতেজতা না থাকলে সে জীবন পঙ্গুত্বেরই শামিল। আর একমাত্র আশাই পারে জীবনে অভীষ্ট লক্ষ্যে পেঁছানোর অনুপ্রেরণা জোগাতে। তাই জীবনের পূর্ণাঙ্গ শ্রীবৃদ্ধি সাধনের জন্য হতাশা নয়—বরং আশার তরী বেয়েই এগিয়ে যাওয়া সম্ভব।