জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগধারাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের নির্বাচিত কিছু বাগধারা অনুশীলন করব। আপন কোলে ঝোলটানা (নিজের স্বার্থ দেখা)—আহমদের মতো লোভী লোক আপন কোলে ঝোল টানবে, সেটাই স্বাভাবিক।আকাশ কুসুম (অসম্ভব কল্পনা)—বসে বসে আকাশ কুসুম ভেবো না, কাজ করো।আকাশ-পাতাল (ব্যবধানে বিশালতা)—কার সঙ্গে কার তুলনা করছ ভাই, উভয়ের মধ্যে তো আকাশ-পাতাল তফাত।আক্কেল গুড়ুম (বুদ্ধি লোপ)—কালকের ছেলে মতি, সে তোমার টাকা কেড়ে নিল, শুনে তো আমার আক্কেল গুড়ুম।আঙুল ফুলে কলা গাছ (হঠাৎ ধনী হওয়া)—আঙুল ফুলে কলা গাছ হয়েছ বলেই ধরাকে সরা জ্ঞান করতে নেই।আদায় কাঁচকলায় (ঘোর শত্রুতা)—খালিদ ও রফিকের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত নেই, উভয়ের সম্পর্কটা একেবারে আদায় কাঁচকলায়।আঁধার ঘরের মানিক (প্রিয় বস্তু)—একমাত্র পুত্রটি ছিল বিধবা মাতার আঁধার ঘরের মানিক, সেও চির দিনের জন্য বিদায় নিল।আদার বেপারি (সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি)—কী হে, তুমি আদার বেপারি হয়ে জাহাজের খবর নিতে চাও? লাভ কিছুই হবে না।আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ)—রহিম ভাই অযোগ্য, তাঁর মতো আমড়া কাঠের ঢেঁকি দিয়ে কাজ হবে না।আসমান-জমিন ফারাক (অনেক প্রভেদ)—বাবুল ও কামালের পরীক্ষার ফল আসমান-জমিন ফারাক।আষাঢ়ে গল্প (গাঁজাখুরে)—বন্যায় বিলে ইলিশ মাছ পাওয়া গেছে, এ যেন এক আষাঢ়ে গল্প।আহ্লাদে আটখানা (অত্যন্ত খুশি)—প্রাইজবন্ডে ১০ হাজার টাকা পেয়ে আহ্লাদে আটখানা হয়েছ দেখছি!আসর গরম করা (সভাজনদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি)—যাকে বলে আসর গরম করা বক্তৃতা, তাই দিয়ে সভাপতি সাহেব সবাইকে মাতিয়ে তুললেন।আসলে মুষল নেই, ঢেঁকিঘরে চাঁদোয়া (ঠিকমতো ব্যবস্থা গ্রহণের অভাব)—নিজের সংসারে নজর নেই, তিনি গেছেন বন্ধুর সংসার আগলাতে। এ যেন আসলে মুষল নেই, ঢেঁকিঘরে চাঁদোয়া।আকাশে তোলা (অতিরিক্ত প্রশংসা করা)—এসব বলে অর্ণবকে আকাশে তুলো না, তা হলে লেখাপড়া ভেস্তে যাবে।আদা-জল খেয়ে লাগা (কোমর বেঁধে লাগা)—ব্রতী গতবার পরীক্ষায় ভালো করেনি, তাই এবার আদা-জল খেয়ে পড়তে লেগেছে।আতে ঘা (মনে ব্যথা দেওয়া)—দিপু তোমার আঁতে ঘা দিয়ে কথা বলেছে, তুমি ভীরু বলে এখনো চুপ করে রয়েছ।আগুন লাগা সংসার (নষ্ট হচ্ছে এমন সংসার)—তোমার এই আগুন লাগা সংসারে উন্নতি হবে কী করে বল তো।আপন পায়ে কুড়াল মারা (নিজের অনিষ্ট করা)—কুসংসর্গে মিশে তুমি নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছ।আলালের ঘরের দুলাল (ধনীর সযত্নে লালিত সন্তান)—তুমি হচ্ছ আলালের ঘরের দুলাল, এত কষ্ট করে হোটেলে থাকতে পারবে না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল