বাগধারাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের নির্বাচিত কিছু বাগধারা অনুশীলন করব। আড়িপাতা (লুকিয়ে শোনা)—আজকাল টেলিফোনে আড়ি পেতে গোপন তথ্য জানার আইন হচ্ছে।আঠারো মাসে বছর (দীর্ঘসূত্রতা)—তুমি একটি কুঁড়ের বাদশাহ, আঠারো মাসে তোমার বছর, তোমার দ্বারা এ কাজ হবে না।ইঁচড়ে পাকা (অকালপক্ব)—শহরে অনেক ছেলে খারাপ সঙ্গলাভে ইঁচড়ে পেকে যায়, তাদের সঙ্গে চলতে নেই।ইলশেগুঁড়ি (গুঁড়ি গুঁড়ি বৃষ্টি)—সারা দিন ইলশেগুঁড়ি বৃষ্টি, কোথাও বের হতে পারছি না, অসহ্য।এলাহি কাণ্ড (বিরাট আয়োজন)—ছেলের বিয়েতে মিয়া সাহেব এলাহি কাণ্ড করলেন। ইঁদুরকপালে (মন্দ ভাগ্য)—ওরে নাফিজ, তুই ইঁদুরকপালে। একের পর এক তোর সবাই মরে গেল।ঈদের চাঁদ (আকাঙ্ক্ষিত বস্তু)—বিদেশ থেকে ছেলে ফিরে এলে মা-বাবা যেন ঈদের চাঁদ ফিরে পেলেন।উলুবনে মুক্তা ছড়ানো (অযোগ্য স্থানে মূল্যবান দ্রব্য রাখা)—তোমার মতো নির্বোধকে উপদেশ দেওয়া আর উলুবনে মুক্তা ছাড়ানো একই কথা।উজানের কই (সহজলভ্য) পরীক্ষায় পাস করাকে উজানের কই যারা ভাববে, তারা নির্ঘাত ফেল করবে।উঠেপড়ে লাগা (দৃঢ়সংকল্প)—এবার পরীক্ষায় পাস করার জন্য আজাদ উঠেপড়ে লেগেছে।উড়ু উড়ু করা (অস্থির স্বভাব)—উড়ু উড়ু করলে পড়াশোনা হবে কী করে?উড়ো কথা (গুজব)— উড়ো কথায় কান দেওয়া বুদ্ধিমান লোকের কাজ নয়।উত্তম-মধ্যম দেওয়া (প্রহার করা)—চোরকে উত্তম-মধ্যম দিয়ে বিদায় দেওয়া হলো।উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে (একের দোষ অপরের ওপর চাপানো)—চুরি করল স্বপন, আর শাস্তি পেল রতন, একেই বলে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে। উড়নচণ্ডী (অমিতব্যয়ী)—উড়নচণ্ডী হয়ে আর কত দিন বাপের হোটেলে কাটাবে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো।উভয়সংকট (দুই দিকেই বিপদ)—অফিসার সাহেবের কথা রক্ষা করলে সত্যের খেলাপ হয় আর না করলে চাকরি রাখা কঠিন—আমার হয়েছে উভয়সংকট।উড়ো চিঠি (ভিত্তিহীন পত্র বা সংবাদ)—আরে বাপু, এত ভয় পাচ্ছ কেন, এ তো উড়ো চিঠি, নাম নেই, ঠিকানা নেই।উড়ে এসে জুড়ে বসা (অযাচিতভাবে এসে সর্বেসর্বা হওয়া)—জীবনে যাকে দেখিনি সেই মেজো জা উড়ে এসে জুড়ে বসেছেন সংসারে।উনিশ-বিশ (সামান্য পার্থক্য)—উনিশ-বিশ যা হোক দুই দলই ভালো খেলেছে।ঊনপাঁজুরে (মন্দভাগ্য)—ঊনপাঁজুরে মেয়ের কোনো আশা নেই।এক গোয়ালের গরু (এক শ্রেণীভুক্ত)—শামীম, বরকত এক গোয়ালের গরু, সন্ধ্যার পর এক জায়গাতে পাওয়া যাবে।একে বনে দুই বাঘ (প্রবল প্রতিদ্বন্দ্বী)—এক বাড়িতে দুই দলের নেতা—প্রতিদিন বিবাদ, এ যেন এক বনে দুই বাঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল