বাগধারাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের নির্বাচিত কিছু বাগধারা অনুশীলন করব। একাই এক শ (অসাধারণ কুশলী)—সোহেল একাই এক শ, আর কাউকে এ কাজের জন্য লাগবে না।এলাহি কাণ্ড (রাজকীয় বা খুব বড় রকমের) —আরে মজিদ, তোমাদের বাড়িতে এত হইচই কিসের? সব দেখছি এলাহি কাণ্ড!এলোপাতাড়ি (বিশৃঙ্খলা)—গৃহস্বামীর এলোপাতাড়ি গুলিবর্ষণে ডাকাতদল পলায়ন করল।এক হাত নেওয়া (প্রতিশোধ)—বড় সাহেবের পেছনে আর লাগবে? কেমন সে এক হাত নিয়েছে।একচোখা (পক্ষপাত)—সেলিম চৌধুরীর মতো এমন একচোখা মানুষ আমি আর দেখিনি।এক ঢিলে দুই পাখি মারা (এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা)—চল, মেলাও দেখব, সওদাও করব—এক ঢিলে দুই পাখি মারা যাবে।একক্ষুরে মাথা মুড়ানো (একই অবস্থা বা স্বভাববিশিষ্ট)—যেমন বড় ভাই, তেমন ছোট ভাই, উভয়েই একক্ষুরে মাথা মুড়ানো, টাকার জন্য এরা করতে পারে না, এমন কাজ জগতে নেই। এক মাঘে শীত যায় না (বিপদ একবারই আসে না)—আমার টাকা কয়টা নিয়ে দেখা নেই, আচ্ছা দেখা যাবে, এক মাঘে শীত যায় কি না।ঔষধ পড়া (প্রভাবে পড়া)—এবার বাবাই ওর পড়াশোনার খরচ জোগাচ্ছেন, ঠিক জায়গা থেকে ঔষধ না পড়লে ওর পড়াশোনা হতো না। ঔষধ ধরা (কাঙ্ক্ষিত ফললাভ)—বড় বাবুর তিরস্কারে বাবুল পড়াশোনায় মন দিয়েছে। ঔষধ ধরেছে নিশ্চয়।কেউকেটা (তুচ্ছ, যেমন-তেমন—এখানে ‘সর্বেসর্বা’ অর্থে ব্যবহূত)—স্থানীয় এমপি সাহেব একজন কেউকেটা লোক, তাকে ধরলে স্কুলের কাজটা হতে পারে।কান ভারী করা (কুপরামর্শ দান)—কুপরামর্শ দিয়ে ওর কান ভারী করার কোনো মানে হয় না।কান খাড়া করা (সতর্ক হওয়া)—ঝোপের ধারে বাঘের গর্জন শুনে শিকারি কান খাড়া করল।কথার কথা (প্রসঙ্গত যা বলা হয়)—আমি যা বললাম তা কেবল কথার কথা, আসলে কী ঘটে, বলা যায় না।কাঁঠালের আমসত্ত্ব (অসম্ভব বস্তু)—তোমার সেদিনকার আষাঢ়ে গল্পটটা কাঁঠালের আমসত্ত্বের মতোই আমাদের কাছে উপভোগ্য হয়েছিল।কুল কাঠের আগুন (তীব্র জ্বালা)— পুত্রশোকাতুর পিতা একমাত্র পুত্রের মৃত্যুতে অন্তরে কুল কাঠের আগুন অনুভব করছে।কুনোব্যাঙ (সীমিত জ্ঞান)—কুসংস্কারে বশীভূত হলে মানুষমাত্রই কুনো ব্যাঙ হয়ে পড়ে, স্বাধীন চিন্তাশক্তি লোপ পায়।কুপোকাত (পরাজিত)—মোহাম্মদ আলীর কাছে লিস্টন মুষ্টিযুদ্ধে একেবারে কুপোকাত হয়ে গেল।কচ্ছপের কামড় (সহজে যা ছাড়ে না)—জুয়ার নেশা কচ্ছপের কামড়ের মতো, একবার ধরলে কখনোই ছাড়তে পারবে না।কম্বলের লোম বাছা (অকাজ করা)—কম্বলের লোম বেছে লাভ নেই, সত্যিকার অর্থে কিছু করো। কর্তার ইচ্ছাই কর্ম (প্রভুর নির্দেশে কাজ)—আমি তো বড় সাহেবের সহকারী। আমি কী করব, তিনি যা বলবেন তা-ই হবে, কর্তার ইচ্ছাই কর্ম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল