জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্য সংকোচনপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে বাক্য সংকোচন নিয়ে আলোচনা করববাক্য-সংকোচন: একটি বাক্যাংশ বা পরস্পর সম্বন্ধযুক্ত কিংবা পাশাপাশি অবস্থিত একাধিক পদ, বাক্য বা শব্দকে একটি শব্দে পরিণত করার প্রক্রিয়াকে বাক্য-সংকোচন বা বাক্যসংক্ষেপ বলে। অর্থাৎ কোনো বাক্য বা বাক্যাংশকে একটি যৌগিক বাক্যে পরিণত করাকে বাক্য-সংকোচন বলে। বাক্য-সংকোচন অল্প কথায় বাক্যকে গতিশীল ও শ্রুতিমধুর করে। এতে মূল অর্থের কোনো পরিবর্তন হয় না।বাক্য-সংকোচনের কিছু উদাহরণঅকালে পেকেছে যে—অকালপক্বঅহংকার করে যে—অহংকারীঅন্য দিকে মন যার—অন্যমনাঅবশ্যই ঘটবে যা—অবশ্যম্ভাবীঅক্ষির সম্মুখে—প্রত্যক্ষ, সম্মুখেঅক্ষির অগোচরে—পরোক্ষঅভিজ্ঞতার অভাব যার—অনভিজ্ঞঅবসরের অভাব—অনবসরঅরিকে দমন করে যে—অরিন্দমঅনেকের মধ্যে এক—অন্যতমঅন্য ভাষায় পরিবর্তিত—অনূদিতঅঘটন ঘটাতে নিপুণ যে—অঘটনঘটনপটীয়সীঅকালে জাত কুমড়া—অকালকুষ্মাণ্ডঅনুকরণ করার ইচ্ছা—অনুচিকীর্ষাঅনুসন্ধান করতে ইচ্ছুক—অনুসন্ধিৎসুঅপকার করতে ইচ্ছা করে যে—অপচিকীর্ষুঅলংকারের ঝঙ্কার—শিজিতঅগ্র-পশ্চাৎ না ভেবে কাজ করে যে—অবিমৃষ্যকারীঅস্ত যাচ্ছে যা—অস্তায়মানঅশ্বের ডাক—হ্রেষাঅকালে যে বোধন—অকালবোধনঅন্য গাছের ওপর যে গাছ জন্মে—পরগাছাঅন্য উপায় নেই—অগত্যাঅসম সাহস যার—অসমসাহসীঅন্তিমকাল উপস্থিত যার—মুমূর্ষুঅতি দীর্ঘ নয় যা—নাতিদীর্ঘঅনেক দেখেছেন যিনি—বহুদর্শীঅনায়াসে করা যায় যা—আয়াসসাধ্যঅভিনয় করে যে—অভিনেতাঅল্প কথা বলে যে—অল্পভাষীআগে বর্তমান যে—অগ্রবর্তীআগে জন্মেছে যে—অগ্রজআগে গমন করে যে—অগ্রগামীআসমানের মতো রং—আসমানিআল্লাহকে বিশ্বাস করে না যে—নাস্তিকআল্লাহকে বিশ্বাস করে যে—আস্তিকআঘাত পায়নি যে—অনাহতআচারের নিষ্ঠা আছে যার—আচারনিষ্ঠআদরের সঙ্গে—সাদরেআট মাস মাতৃগর্ভে থেকে জন্মে যে—আটশেআত্মা বা নিজ সম্পর্কে সম্পর্কিত—আত্মীয়আটপ্রহর যা পরা যায়—আটপৌরেআদি থেকে অন্ত পর্যন্ত—আদ্যন্ত, আদ্যোপান্তআপনাকে ভুলে থাকে যে—আত্মভোলা, আপনভোলাআপনার রং (বর্ণ) লুকায় যে—বর্ণচোরাআঠাযুক্ত যা—আঠালোআরাধনার যোগ্য—আরাধ্যআকাশে চরে যে—আকাশচারী, খেচরইন্দ্রকে জয় করেছে যে—ইন্দ্রজিৎইন্দ্রিয়কে জয় করেছে যে— জিতেন্দ্রিয়ইতিহাস লেখেন বা জানেন যিনি—ঐতিহাসিকইহার তুল্য—ঈদৃশইহলোকে যা সামান্য নয়—অলোকসামান্যঈষৎ আমিষ গন্ধ যার—আঁষ্টেঈশ্বরে যার বিশ্বাস আছে—আস্তিকউচ্চ আকাঙ্ক্ষা আছে যার—উচ্চাকাঙ্ক্ষীউপকারীর উপকার স্বীকার করে যে—কৃতজ্ঞউপকারীর উপকার স্বীকার করে না যে—অকৃতজ্ঞউপকারীর অপকার করে যে—কৃতঘ্নউড়ে যাচ্ছে যা—উড্ডীয়মানউড়ছে যা—উড্ডীনউপকার করার ইচ্ছা—উপচির্কীষাএকবার ফল পাকলে যে গাছ মরে যায়—ওষধিএকই সময়ে—যুগপৎ।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল