জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবাগধারা অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ২য় পত্র বিষয় থেকে ধারাবহিকভাবে বাগধারা অংশটি ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৩। কপাল কাটা (অদৃষ্ট মন্দ হওয়া)—বিধবার একমাত্র পুত্রের মৃত্যুতে তার কপাল কেটেছে।কুঁড়ের বাদশা (ভয়ানক কুঁড়ে)—তুমি দেখছি একটা কুঁড়ের বাদশা, খেয়েদেয়ে আয়েসে সময় কাটালে সংসার চলবে কী করে?কংস মামা (নির্মম আত্মীয়)—কংস মামার হাত থেকে উদ্ধার না পেলে আর বাঁচা নেই, জীবন যায় যায়।কড়ায় গন্ডায় (পুরোপুরি)—আপনার পাওনা আমি কড়ায় গন্ডায় মিটিয়ে দেব; চিন্তা করবেন না।কাকভূষণ্ডী (দীর্ঘজীবী ব্যক্তি)—কবি কায়কোবাদ প্রায় ১০০ বছর বেঁচে কাকভূষণ্ডী হতে চেয়েছিলেন।কাঁচা বাঁশে ঘুণ ধরা (অল্প বয়সে বিগড়ানো)— শিশুকাল থেকে ছেলেদের দিকে নজর না রাখলে কাঁচা বাঁশে ঘুণ ধরবে।কাঁচা পয়সা (নগদ প্রচুর উপার্জন)—ভালো ডাক্তার হতে পারলে কাঁচা পয়সার অভাব নেই।কেতাদুরস্ত (পরিপাটি)—ওহে বাবু, শুধু কেতাদুরস্ত হলেই চলবে না, কিছু বিদ্যাও থাকতে হবে।কাঁটা দিয়ে কাঁটা তোলা (শত্রু দ্বারা শত্রু নাশ)— শত্রুকে দিয়ে শত্রু জব্দ করেছে সে। তার জানা আছে, কী করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়।খাতির জমা (নিরুদ্বিগ্ন)—পেনশনের পুরো টাকা পেয়ে রহিম সাহেব নিশ্চিন্ত। এখন তার খাতির জমা হয়ে বসার সময়।খিচুড়ি পাকানো (জটিল করা)—দেখো বাপু, কী বলবে সোজাসাপটা বলে ফেল, খিচুড়ি পাকিয়ো না।খয়ের খাঁ (ধামাধরা)—মীরজাফর ইংরেজদের খয়ের খাঁ হওয়ায় দেশবাসীর কাছে ঘৃণার পাত্র হয়েছেন।খাল কেটে কুমির আনা (বিপদ ডেকে আনা)—ওর মতো বদমায়েশ লোককে স্থান দিয়ে আমি যেন খাল কেটে কুমির এনেছি, ওর জন্যই আমাকে বিপদে পড়তে হলো।গোল্লায় যাওয়া (নষ্ট হওয়া)—ক্যাপ্টেন সাহেবের অমন তুখোড় ছেলে গোল্লায় গিয়েছে, সে চুপে চুপে নেশা করে।গভীর পানির মাছ (ধূর্ত)—রহমত আলী তো গভীর পানির মাছ, তার মর্ম বোঝা মুশকিল। গদাই লস্করী চাল (আলসেমি)—ওহে, তাড়াতাড়ি হাত চালাও, অমন গদাই লস্করী চালে কাজ কররে সব পণ্ড হবে।গোকূলের ষাঁড় (বেকার, ভবঘুরে)—চৌধুরী সাহেবের মেজো ছেলেটি লেখাপড়াও শেখেনি, অপর কোনো কাজকর্মও করে না, গোকূলের ষাঁড় হয়ে সারা দিন ঘুরে বেড়ায়।গৌরচন্দ্রিকা (ভূমিকা)—গৌরচন্দ্রিকা না করে আসল কথা বলো বাপু।গাছে কাঁঠাল গোঁফে তেল (প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন)—তোমার চাকরি হলে তবে তুমি খাওয়াবে আমাদের সেই আশায় বসে থাকতে হবে। এ যে গাছে কাঁঠাল গোঁফে তেলের ব্যাপার।গোড়ায় গলদ (শুরুতেই ভুল)—ওহে, তোমার দিন তো খারাপ, তা নইলে কি গোড়ায় গলদ হয়?গড্ডলিকা প্রবাহ (অন্ধভাবে অনুসরণ)—গড্ডলিকা প্রবাহে ভেসে বেড়ালে জীবনে কিছুই করতে পারবে না।গরিবের ঘোড়া রোগ (অবস্থার অতিরিক্ত চাওয়া)—গরিবের ঘোড়া রোগ ভালো নয়।গরু খোঁজা করা (তন্নতন্ন করে খোঁজা)—তোমাকে গতকাল বাজারে গরু খোঁজা করে খুঁজেছি।গা-ঢাকা (আত্মগোপন)—সন্ত্রাসীরা গা-ঢাকা দিয়েছে।গা তোলা (নড়েচড়ে ওঠা)—সারা দিন আড্ডা দিয়ে সাব্বিরেরা এবার গা তুলল।গায়ের ঝাল ঝাড়া (শোধ লওয়া)—আর কিছু পারে বা না পারে, কুকথায় পঞ্চমুখ হয়ে সে গায়ের ঝাল ঝাড়তে পারবে।গায়ে পড়া (অযাচিত)—তোমার গায়ে পড়া কথায় কী আসে যায়, আমরা মোটেই তাতে কোনো গুরুত্ব দিই না।গুড়ে বালি (আশায় নিরাশ হওয়া)—তুমি কি মনে করেছ যে আমার কাছে টাকা ধার পাবে, সে গুড়ে বালি।ইসলাম শিক্ষামো. নূরে আলম ফেরদৌসপ্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা বিষয় থেকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৭। # নিচের আয়াতের আলোকে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণ করলাম। তোমাদের প্রতি আমার অনুগ্রহ পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন-ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম।’৬৯। এ আয়াত দিয়ে কী প্রমাণিত হয়?ক) নবীদের শিক্ষার সমাপ্তি ঘটেছে খ) ইসলাম ধর্ম সবচেয়ে বড়গ) মহনবী (সা.)-এর শিক্ষার সমাপ্তি ঘটেছেঘ) দীন ইসলামের কোনো বিকল্প নেই।৭০। এ আয়াতের মর্ম উপলব্ধির পর আমাদের করণীয় কী?ক) ইসলামের অনুশাসনকে মজবুত করে ধারণ করাখ) আল্লাহ তাআলার কাছে শোকর গোজর হওয়াগ) মহানবী (সা.)-এর প্রতি অধিক মহব্বত রাখাঘ) ইবাদত-বন্দেগি বেশি বেশি করা# নিচের তথ্যের আলোকে ৭১ ও ৭২ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘আমি নবী-রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দিইনি।’৭১। এ আয়াত দিয়ে বোঝা যায়—ক) পৃথিবীর সব জনপদে আল্লাহ নবী পাঠিয়েছেন।খ) পৃথিবীর সব জনপদে রিসালাতের মর্ম পৌঁছে গেছেগ) রাসূল না পাঠালে কাকেও শাস্তি দিতেন নাঘ) পৃথিবীর সব মানুষ ইসলাম সম্পর্কে জেনে যাবে৭২। এ আয়াতে ‘রাসূল’ বলতে বোঝানো হয়েছেক) কেবল রাসূল বোঝানো হয়েছে খ) রাসূল ও নবী উভয়কেই বোঝানো হয়েছে গ) কেবল নবীদের বোঝানো হয়েছেঘ) ধর্ম প্রচারকদের বোঝানো হয়েছে# নিচের তথ্য থেকে ৭৩ ও ৭৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।রাসূল (সা.) বলেন, ‘আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পৃথিবীতে যত পাথর ও ইট আছে, আমি তার চেয়ে অধিক সংখ্যক লোকের জন্য কিয়ামতের দিন শাফায়াত করব।’৭৩। রাসূল (সা.)-কে কোন ধরনের শাফায়াত দান করা হয়েছে?ক) মহা শাফায়াত খ) শাফায়াতে কুবরাগ) বিশেষ শাফায়াত ঘ) সাধারণ শাফায়াত৭৪। শাফায়াত কাদের জন্য নির্ধারিত?ক) নবী-রাসূলগণের খ) শুধু মহানবী (সা.)গ) আলেমদের ঘ) স্তরভেদে সবার জন্য ৭৬। মুহাইমিনুন শব্দের অর্থ—(ক) সর্বশ্রোতা (খ) সর্বদ্রষ্টা (গ) রক্ষণাবেক্ষণকারী (ঘ) সর্বশক্তিমান৭৭। রিসালাত অর্থ—(ক) সংবাদ বহন (খ) সংবাদ প্রেরণ (গ) সংবাদ বাহক (ঘ) সংবাদ গ্রহণ ৭৮। জাহান্নামিদের খেতে দেওয়া হবে—(ক) সুস্বাদু ফল (খ) কাঁটাদার জাককুম (গ) আনার জাতীয় ফল (ঘ) সুস্বাদু আমড়া ৭৯। মৃত্যুর পরের জীবনকে বলে—(ক) আখিরাত (খ) কিয়ামত (গ) বারজাখ (ঘ) ঈমান ৮০। শত্রুর গুপ্তচর হিসেবে কাজ করে—(ক) কাফিররা (খ) মুনাফিকরা (গ) যুদ্ধবাজরা (ঘ) কোনোটিই সঠিক নয়৮১। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোকে বলা হয়—(ক) সুন্দর নামসম্ভার (খ) আল-আসমাউল হুসনা(গ) গুনবাচক নামসম্ভার (ঘ) কোনোটিই নয়৮২। আল্লাহ তাআলার সত্তামূলক নাম হলো—(ক) রাহিম (খ) রাহমান (গ) আলিম (ঘ) আল্লাহ ৮৩। মুনাফিকরা ইসলাম ও মুসলমানের শত্রু, কারণ—(ক) তারা সমাজকে প্রতারিত করে (খ) তারা গুপ্তচর হিসেবে কাজ করে (গ) সমাজের গোপন দুর্বলতা প্রকাশ করেনিচের কোনটি সঠিক?(ক) i ও ii (খ) ii ও iii (গ) i, ii ও iii (ঘ) i ও iiiবহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অংশ-৭: ৬৯ ক। ৭০ ক। ৭১ খ। ৭২ খ। ৭৩ খ। ৭৪ ঘ। ৭৫ গ। ৭৬ গ। ৭৭ গ। ৭৮ খ। ৭৯ ক। ৮০ খ। ৮১ খ। ৮২ ঘ। ৮৩ গ।