জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘রাজা’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ. মিন্টু ও কামালের মনের অনুভূতি যেন একই ধারায় ফুটে উঠেছে—কথাটি রাজা গল্পের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ঘ. বিশিষ্ট লেখক এস ওয়াজেদ আলী রচিত ‘রাজা’ গল্পে ফুটে উঠেছে লেখকের ছেলেবেলার একটি পোষা কবুতরের প্রতি অসাধারণ মমত্ববোধ। এখানে ‘রাজা’ নামরূপী পায়রাটিকে কামাল নামধারী লেখক ছোটবেলায় নানিজানের এক আত্মীয়বাড়ি থেকে উপহার হিসেবে পেয়েছিল। রাজাকে পাওয়ার পর থেকে কামাল যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো সব সময় তাকে আগলে রাখত। বিশেষ বৈশিষ্ট্যের এই পায়রাটি ছিল অদ্ভুত সৌন্দর্যের অধিকারী। তার চালচলন, হাবভাব—সবকিছুই ছিল রাজার মতো। একটি নূপুর কিনে এনে কামাল রাজার পায়ে পরিয়ে দেওয়ায় রাজার রাজকীয় ভাবটি আরও বেড়ে গেল। এভাবেই রাজার সঙ্গে কামালের অন্তরঙ্গতা ক্রমেই গভীর থেকে গভীরতর হয়ে উঠল। রাজাকে সে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইত না। প্রতিদিন সকালে রাজা যখন দলবল নিয়ে চরাট করতে যেত, কামাল তখন তার গমনপথের দিকে তাকিয়ে থাকত। আবার একইভাবে বিকেলে যখন তাদের ফিরে আসার সময় হতো তখনো উৎসুক নয়নে আকাশপানে চেয়ে থাকত। কামাল রাজাকে রাজা বলে ডাকার সঙ্গে সঙ্গে তার মধ্যে এক আনন্দের লহর বয়ে যেত। একটি পোষা পাখির মতো এতটা মমত্ববোধ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ যেন কোনো আপনজনের সঙ্গেই তুলনীয়। রাজাকে হারিয়ে কামাল যেন প্রিয়জনের বিয়োগব্যথার মতোই অন্তরে এক দুঃসহ বেদনা অনুভব করেছিল। তাদের ভাষাহীন এই ভাবের মধুরতাই গল্পটিকে আকর্ষণীয় করে তুলেছে।উদ্দীপকে উল্লিখিত মিন্টুও তার পোষা বিড়াল পুষিকে অত্যন্ত ভালোবেসেছিল। পুষির সঙ্গে মিন্টুর যে সখ্য, তা যেন কামাল ও রাজার বন্ধুত্বেরই প্রতিরূপ। মিন্টুও পুষিকে খুঁজে না পেয়ে কষ্টে ম্রিয়মাণ হয়ে পড়েছিল। তা ছাড়া পুষি ছিল মিন্টুর নিত্যদিনের সহচর। তাই পুষির অভাবকে সে অন্য কোনো বিড়াল দিয়ে পূরণ করতে পারেনি। কামালও রাজাকে না পেয়ে বেদনায় ম্লান হয়ে থেকেছে? তার অন্তর ডুকরে কেঁদে উঠেছে, পাগলের মতো তার খোঁজে হয়রান হয়েছে। অতএব বলা যায়, উদ্দীপকের মিন্টু এবং রাজা গল্পের কামালের মনের অভিব্যক্তি একই ধারায় ফুটে উঠেছে।