আবার আসিব ফিরেপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আবার আসিব ফিরে’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।গাঁয়ের ধারে বিলের পারে পদ্ম ভরা জলে—শাপলা শালুক কলমি কমলসবুজ থরে ফলে!সেথায়চরে হাজার পাখি নিতুই দিবস ভরসাঁঝের মায়ায়কল্পপুরীর নামে তেপান্তর!প্রশ্ন: ক. কবি জীবনানন্দ দাশ কীভাবে মারা যান? প্রশ্ন: খ. ‘জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা’ বলতে কবি কী বোঝাতে চান? প্রশ্ন: গ. উদ্দীপকে বাংলার নিসর্গ সৌন্দর্যের যে চিত্র ফুটে উঠেছে, ‘আবার আসিব ফিরে’ কবিতার আলোকে তার স্বরূপ বর্ণনা করো। প্রশ্ন: ঘ. উদ্ধৃত অংশটুকু ‘আবার আসিব ফিরে’ কবিতার নামকরণকে যথার্থ করে তুলেছে—বিশ্লেষণ করো।উত্তর: ক. রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় নিহত হন।উত্তর: খ. প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশের অকৃত্রিম ভালোবাসায় এই রূপসী বাংলা ফুটে উঠেছে আরও অপরূপ রঙে। আবার আসিব ফিরে কবিতায় কবি বাংলাকে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা বলে অভিহিত করেছেন। এখানে মূলত তিনি নদীবিধৌত বাংলাদেশকে বুঝিয়েছেন। এ দেশের চতুর্দিকে বেষ্টিত নদীগুলো জালের মতো ছড়িয়ে আছে। নদীবিধৌত বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার অন্যতম সংস্থান নদী। ‘জলাঙ্গী’ শব্দের অর্থ হলো ‘জল অঙ্গে যার’। এখানে জলাঙ্গী বলতে সব নদীকেই বোঝানো হয়েছে। নদীগুলো তার উথাল ঢেউয়ে বাংলার মাটিকে অবগাহন করায় এবং সিক্ত করে তোলে। নদীর পানি জমির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে। তা ছাড়া এ দেশের সবুজ-শ্যামল বনবনানী, মাঠ-ঘাট, প্রকৃতি সব কিছুকে বাঁচিয়ে রাখতে নদীগুলোর অবদান অপরিসীম। রূপসী ললনার মতোই বাংলার প্রতিটি অঙ্গ যেন জলের ছিটায় পূর্ণ যৌবনা রূপে কবির দৃষ্টিতে প্রতিভাত হয়েছে। জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা বলতে কবি মূলত ঊর্মিমুখর নদীগুলোর স্পর্শে বাংলার চিরসবুজ প্রাণের সত্তাকেই বুঝিয়েছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল