ধ্বনি ও বর্ণ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘ধ্বনি ও প্রকরণ’ নিয়ে আলোচনা করব।স্বরধ্বনি: যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখের কোথাও কোনো বাধা পায় না তাকে স্বরধ্বনি বলে। যেমন: অ, আ, ই, ঈ ইত্যাদি।ব্যঞ্জনধ্বনি: যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখের কোথাও না কোথাও বাধা পায় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন: ক, খ, গ, ঘ ইত্যাদি। বর্ণ: যেসব ধ্বনি মুখ দিয়ে উচ্চারিত হয়, সেসব কানে শোনা যায়। কিন্তু মনের ভাব প্রকাশের জন্য ধ্বনিগুলোকে লেখাও যায়। লেখার জন্য একেকটি ধ্বনির একেকটি প্রতীক ব্যবহার করা হয়। প্রতীকগুলোর নাম দেওয়া হয়েছে বর্ণ।মোটকথা, যেসব প্রতীকচিহ্ন দিয়ে ধ্বনি নির্দেশ করা হয় তাকে বর্ণ বলে। যেমন: অ, ক ইত্যাদি। বর্ণগুলো ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক। প্রকারভেদে ধ্বনির মতো বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন: স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ।বাংলা বর্ণমালা: বাংলা বর্ণমালায় মোট ৫১টি বর্ণ রয়েছে। এগুলোর মধ্যে স্বরবর্ণের সংখ্যা ১১টি: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৪০টি: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, ব (অন্তস্থ-ব) শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ (খণ্ড ত), ং (অনুস্বার), ঃ (বিসর্গ) এবং ঁ (চন্দ্রবিন্দু)।স্বরধ্বনির উচ্চারণ স্থান: ধ্বনি উচ্চারণ স্থান উচ্চারণ স্থান অনুসারে নাম অ, আ কণ্ঠ কণ্ঠ্য ধ্বনি ই, ঈ তালু তালব্য ধ্বনি উ, ঊ ঠোঁট বা ওষ্ঠ ওষ্ঠ্য ধ্বনি ঋ মূর্ধা মূর্ধন্য ধ্বনি এ, ঐ কণ্ঠ ও তালু কণ্ঠতালব্য ধ্বনি ও, ঔ কণ্ঠ ও ওষ্ঠ কণ্ঠোষ্ঠ্য ধ্বনি উচ্চারণ অনুসারে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়। কোনোটা উচ্চারণে কম, কোনোটা উচ্চারণে বেশি সময় লাগে। যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে সেগুলোকে হ্রস্বস্বর বলে। যেমন: বাংলা ভাষায় অ, ই, উ এবং ঋ হ্রস্বস্বর বলে পরিচিত। যেসব স্বরধ্বনি উচ্চারণে একটু বেশি সময় লাগে সেগুলোকে দীর্ঘস্বর বলা হয়। যেমন—বাংলা ভাষায় আ, ঈ, ঊ, এ, ঐ, ও এবং ঔ দীর্ঘস্বর বলে পরিচিত। তবে কথা বলার সময় এই কম-বেশির সঠিক হিসাব পাওয়া যায় না। একই স্বর স্থানবিশেষে হ্রস্ব বা দীর্ঘ হতে পারে। যেমন: হ্রস্ব উচ্চারণ দীর্ঘ উচ্চারণ অ-জলা অ-জল আ-পাতা আ-পান ই-ইলিশ ই-দিন ঈ-নামী ঈ-মীন এ-বেলা এ-বেল# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল