ধ্বনি ও বর্ণ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘ধ্বনি ও প্রকরণ’ নিয়ে আলোচনা করব।# ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান ও রীতি এবং প্রকারভেদউচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনির নাম উল্লেখ করা হলো:ধ্বনি উচ্চারণ স্থান উচ্চারণ স্থান অনুসারে নাম ক, খ, গ, ঘ, ঙ, হ গলা বা কণ্ঠ বা জিহ্বামূল কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি চ, ছ, জ, ঝ, ঞ, য়, শ তালু তালব্য ধ্বনি ট, ঠ, ড, ঢ, ণ, র, ড়, ঢ়, ষ মূর্ধা মূর্ধণ্য ধ্বনি ত, থ, দ, ধ, ন, ল, স দাঁত দন্ত্যধ্বনি প, ফ, ব, ভ, ম ঠোঁট ওষ্ঠ্যধ্বনিলক্ষ করি: সংস্কৃত ভাষার ব্যাকরণের অনুসরণে ণ-এর উচ্চারণ স্থানকে মূর্ধা বলা হয়। প্রকৃতপক্ষে বাংলা ভাষায় ণ-এর উচ্চারণ ন-এর মতই (দন্ত উচ্চারণ)। তবে ট, ঠ, ড, ঢ-এর আগে সংযুক্ত হলে এর উচ্চারণ স্থানকে মূর্ধা বলা যায়। অন্যত্র ন-এর দন্ত উচ্চারণই হয়।কেবল শব্দের ব্যুৎপত্তির জন্য বানানে ণ রক্ষিত হয়েছে। ব্যঞ্জনধ্বনির উচ্চারণের মধ্যে নানা রকম বৈচিত্র্য দেখা যায়। এই বৈচিত্র্যের জন্য ব্যঞ্জনধ্বনিগুলো বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন:স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় জিভ মুখের বিভিন্ন অংশ এবং এক ঠোঁট আরেক ঠোঁটকে স্পর্শ করে, তাকে স্পর্শ বা স্পৃষ্টধ্বনি বলা হয়। যেমন: ক থেকে ম পর্যন্ত ২৫টি ব্যঞ্জনধ্বনি স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জনবর্ণ বলে বিবেচিত। কণ্ঠ, তালু, মূর্ধা, দাঁত ও ঠোঁট—এই পাঁচটি উচ্চরণ স্থানের জন্য স্পর্শবর্ণগুলোকে পাঁচটি বর্গ বা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এদের প্রথম বর্ণের নাম অনুসারে বর্গের নাম নির্দেশ করা হয়। যেমন:ক-বর্গ ক, খ, গ, ঘ, ঙ চ-বর্গ চ, ছ, জ, ঝ, ঞ ট-বর্গ ট, ঠ, ড, ঢ, ণ ত-বর্গ ত, থ, দ, ধ, ন প-বর্গ প, ফ, ব, ভ, ম নাসিক্য ধ্বনি: একপ্রকার ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখের সঙ্গে নাক দিয়েও বের হয় বলে এগুলোকে নাসিক্য ধ্বনি বলা হয়। বাংলা ব্যঞ্জনবর্ণের ঙ, ঞ, ণ, ন, ম—এই পাঁচটি নাসিক্য বর্ণ।অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি: উচ্চারণের সময় ফুসফুসের বাতাস কখনো কম, কখনো বেশি বের হয়। এই কম-বেশির জন্য ব্যঞ্জনধ্বনিকে যথাক্রমে অল্পপ্রাণ ধ্বনি ও মহাপ্রাণ ধ্বনি—এই দুই ভাগে ভাগ করা হয়েছে।বাংলা অল্পপ্রাণ বর্ণ: প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ উচ্চারণের সময় বাতাস কম বের হয় বলে এগুলোকে অল্পপ্রাণ বর্ণ বলে। অর্থাৎ বর্গীয় অল্পপ্রাণ বর্ণগুলো হলো—ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব, ঙ, ঞ, ণ, ন, ম, য, র, ল ও ড়।বাংলা মহাপ্রাণ বর্ণ: প্রত্যেক বর্গে দ্বিতীয় ও চতুর্থ বর্ণ উচ্চারণকালে বাতাস বেশি বের হয় বলে এগুলোকে মহাপ্রাণ বর্ণ বলে। বর্গীয় মহাপ্রাণ বর্ণগুলো হলো—খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ। এ ছাড়া শ, ষ, স, হ ও ঢ মহাপ্রাণ বর্ণ।স্বরতন্ত্রী কম্পনের দিক থেকে ব্যঞ্জনধ্বনিগুলো দুই ভাগে ভাগ করা যায়। ১. ঘোষধ্বনি ২. অঘোষধ্বনি।ঘোষধ্বনি: যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে, সেগুলোকে ঘোষধ্বনি বলে। প্রতি বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এই শ্রেণীতে পড়ে।যেমন: গ, ঘ, ঙ, জ, ঝ, ঞ, ড, ঢ, ণ, দ, ধ, ন, ব, ভ, ম এবং য, ল, ব ও হ ঘোষবর্ণ।অঘোষধ্বনি: যে ধ্বনি উচ্চারণকালে স্বরতন্ত্রী কাঁপে না, তাকে অঘোষধ্বনি বলে।বাংলা অঘোষ ব্যঞ্জনবর্ণগুলো হচ্ছে— ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এবং শ, ষ, স। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল