অধ্যায়: ৭ পরিমাপপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় ‘পরিমাপ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নোগুলোর উত্তর দাও।কৌতূহলী সুমন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। একদিন সুমন তার কাছে থাকা মার্বেলের আয়তন নির্ণয় করতে চাইল। এ জন্য সে প্রথমে এক বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে ব্যাসার্ধ পরিমাপ করে পেল ১.৫ সেমি। তার কাছে সমআকৃতির মোট ৮টি মার্বেল ছিল। প্রশ্ন: ক. ভার্নিয়ার ধ্রুবক কী?প্রশ্ন: খ. যান্ত্রিক ত্রুটি বলতে কী বোঝ?প্রশ্ন: গ. সুমনের কাছে থাকা মার্বেলগুলোর আয়তন নির্ণয় করো। প্রশ্ন: ঘ. ব্যাসার্ধ নির্ণয়ের জন্য সুমন কী যন্ত্র ব্যবহার করতে পারে? উত্তরের স্বপক্ষে তোমার যুক্তি দাও।উত্তর: ক. ভার্নিয়ার ধ্রুবক: মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। উত্তর: খ. যান্ত্রিক ত্রুটি: ভার্নিয়ার স্কেলের চোয়াল ও মূল স্কেলের চোয়াল যখন পরস্পরকে স্পর্শ করে তখন যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সঙ্গে না মেলে, তবে বুঝতে হবে যন্ত্রে ত্রুটি আছে। এই ত্রুটিকে যান্ত্রিক ত্রুটি বলে। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে থাকলে তাকে ধনাত্মক ত্রুটি এবং বাঁ দিকে থাকলে যে ত্রুটি হয় তাকে ঋণাত্মক ত্রুটি বলে। উত্তর: গ. দেওয়া আছে,গোলকাকৃতি মার্বেলের ব্যাসার্ধ = ১.৫ সেমি = ৩.১৪জানা আছে, গোলকের আয়তন = ৪/৩×× (ব্যাসার্ধ্য)৩ ১টি গোলকাকৃতি মার্বেলের আয়তন =৪/৩×× (ব্যাসার্ধ্য)৩ =৪/৩×৩.১৪×(১.৫)৩ ঘন সেমি=৪/৩×৩.১৪×৩.৩৭৫ ঘন সেমি=১৪.১৩ ঘন সেমি ৮টি গোলকাকৃতি মার্বেলের আয়তন = (১৪.১৩×৮)ঘন সেমি=১১৩.০৪ ঘন সেমি মার্বেলগুলোর আয়তন ১১৩.০৪ ঘন সেমি। (উত্তর)উত্তর: ঘ. সাধারণ স্কেলের সাহায্যে মার্বেলের প্রথম ও শেষ বিন্দু সঠিকভাবে বের করা যায় না। ফলে মার্বেলের ব্যাসার্ধ সঠিকভাবে নির্ণয় করা যায় না। ভার্নিয়ার স্কেলের সাহায্যে মার্বেলের ব্যাসার্ধ সঠিকভাবে পরিমাপ করা যাবে। স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মধ্যে মার্বেল রাখা হলে মার্বেলের প্রথম ও শেষ বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায়। এর ফলে মার্বেলের ব্যাস পাওয়া যায়। ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। সুতরাং সঠিকভাবে ব্যাসার্ধ নির্ণয়ের জন্য সুমন স্লাইড ক্যালিপার্স ব্যবহার করতে পারে।